অভয়নগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আহত

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর ॥ যশোরের অভয়নগরে পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে খুলনা-যশোর মহাসড়কের নওয়াপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহত আজমিরা বেগম (২৮) কে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় তার স্বামী মেজবাউদ্দিন মোটরসাইকেল চালাচ্ছিলেন। তবে তিনি সামান্য আহত হয়েছেন। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে।