লকডাউনেও ছক্কা হাঁকাচ্ছেন সৌরভ

0

লোকসমাজ ডেস্ক॥ লকডাউনের বাজারেও ছক্কা হাঁকাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন, বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ফের লকডাউন এর সময়সীমা বেড়ে ৩০শে এপ্রিল হাওয়ায় রবিবার সাফ জানিয়ে দিলেন আইপিএল হওয়া নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হলো। আগে ঠিক ছিল আইপিএল ২৯ মার্চ শুরু হবে। পরে লকডাউন এর জন্যে ঠিক হয় ১৫ই এপ্রিল আইপিএল শুরু হবে। এখন দিন আরো বেড়ে যাওয়ায় নতুন তারিখ ঠিক করতে হবে অথবা আইপিএল আদৌ করা যাবে কিনা সেটা দেখতে হবে। একদম স্ট্রেট বাট এ ছক্কা কোনো ঢাক ঢাক গুড় গুড় নেই। সৌরভ জানিয়েছেন, সোমবার বাকি বোর্ড কর্তাদের সঙ্গে কথা হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত।
মহারাজের সাফ বক্তব্য, জীবনের থেকে খেলা বড় নয়। জীবনকেই অগ্রাধিকার দিতে হবে। সৌরভের দিন কাটছে বেহালার বাড়িতেই। সারাজীবনে এমন অবকাশ কখনো পাননি। স্ত্রী ডোনা আর মেয়ে সানার সঙ্গে দিন কাটছে তাঁর। ফিজিক্যালি ফিট থাকতে বাড়িতেই জিম করছেন। নেটফ্লিক্স এ সিনেমা দেখছেন। আফসোস, প্রাণের প্রিয় বিরিয়ানি খাওয়া হচ্ছেনা। কিন্তু তিনি তো সৌরভ। তাই ব্যাস্ততা তাঁর পিছু ছাড়ছে না। টেলি কনফারেন্স লেগেই আছে। ভারতীয় বোর্ড করোনা তহবিলে একান্ন কোটি টাকা দিয়েছে। সেই সম্পর্কিত কাগজপত্রে সইসাবুদ করা আছে। নিজে ইসকন এর সহায়তায় দুস্থদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করেছেন। তার তদারকি আছে। একদিন বেলুড় মঠে রামকৃষ্ণ মিশন এ গিয়েও দুস্থদের সাহায্য করেছেন। করোনা দমাতে পারেনি বাংলার অদম্য এই বাঘকে। শিলিগুড়ি তাঁর এটা প্রিয় জায়গা। মেয়র অশোক ভট্টাচাৰ্য তাঁর প্রিয় মানুষদের অন্যতম। শিলিগুড়ির করোনা বিধ্বস্ত দের জন্যেও সৌরভ কাজ করেছেন। করোনার এই হতাশার মধ্যেও সৌরভ ওভার বাউন্ডারি মারছেন। কারণ তিনি জানেন, এই উপমহাদেশে তাঁর নাছোড় মনোভাব ভরসার প্রতীক।