করোনা মোকাবিলায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

0

লোকসমাজ ডেস্ক॥ প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবিলায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ শিশু দিবসের সকল অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সরকারি ছুটি রয়েছে। সোমবার শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ সরকারি সিদ্ধান্তের কথা জানান। পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কে এ নিয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেন। তিনি বলেন, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে প্রত্যেকটি স্কুল প্রাঙ্গনে ১০০টি গাছ লাগানোর কর্মসূচি আছে। প্রধান শিক্ষকরা কোনো জমায়েত ছাড়াই এই কর্মসূচি বাস্তবায়ন করবেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, ছুটিতে শিক্ষার্থীরা যেন বাসাবাড়িতে থাকেন সে বিষয়ে অভিভাবকরা নজর দেবেন। একই সঙ্গে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে যেসব নির্দেশনা দেওয়া আছে সবাই তা মেনে চলবেন। একই সাথে বন্ধ ঘোষণা করা হয়েছে কোচিং সেন্টার। শিক্ষামন্ত্রী সবার দৃষ্টিআকর্ষণ করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ মানেই বাইরে ঘোরাঘুরি করা যাবে না। কোচিং সেন্টারগুলোও অবশ্যই বন্ধ রাখতে হবে।
এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধন ও জাতীয় শিশুদিবস উপলে মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়ায় অনুষ্ঠান থাকলেও শিশু সমাবেশের আয়োজন ‘জনস্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায়’ তা স্থগিত করেছে আয়োজক কমিটি। সেই সঙ্গে শিা প্রতিষ্ঠানগুলোতেও কোনো কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন জাতীয় কমিটির প্রধান কামাল আবদুল নাসের চৌধুরী। সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে মুজিববর্ষের উদ্বোধন ও জাতীয় শিশুদিবসের কর্মসূচি ঘোষণা করতে গিয়ে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। শিাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীা স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে সরকারের এক তথ্য বিবরণীতে ‘অনিবার্য কারণবশত’ ৩১ মার্চ পর্যন্ত সব পরীা স্থগিত করার কথা জানানো হয়। এতে বলা হয়, স্থগিত এ পরীাসমূহের সংশোধিত তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। তবে জাতীয় বিশ্বদ্যালয়ের পরীা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান বলেন, “দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল শিা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার প্রেেিত এসব পরীা স্থগিত করা হয়েছে।” এদিকে পরিস্থিতি মোকাবেলায় শিার্থীদের গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে নিয়ে শিা কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপ। আগামী ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাস-পরীা সাময়িক স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। বাংলাদেশে এখন পর্যন্ত পাঁচজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আক্রান্ত প্রথম তিনজন ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। আইইডিসিআর আরও জানায়, বর্তমানে চারজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং ১০ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া দেশে করোনাভাইরাস প্রতিরোধে আক্রান্ত দেশগুলো থেকে আসা ২ হাজার ৩১৪ জন দেশের আট বিভাগের বিভিন্ন জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।