লাইভ বেকারির ফ্রিজে বাসি কেক, অর্ধ লাখ টাকা জরিমানা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের রেল রোডের কেক হাউস লাইভ বেকারি অ্যান্ড সুপার শপকে অর্ধলাখ টাকা অর্থদন্ড প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বিক্রির উদ্দেশ্যে বাসি কেক ফ্রিজের ভেতর রেখে দেওয়ার অপরাধে এই অর্থদন্ড প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, সোমবার দুপুর ১২টার দিকে রেল রোডের কেক হাউস লাইভ বেকারি অ্যান্ড সুপার শপে অভিযান চালান।

এ সময় তিনি দেখতে পান বিক্রির উদ্দেশ্যে বাসি কেক ফ্রিজের ভেতর সংরক্ষণ করে রাখা হয়েছে। এ কারণে বেকারি মালিক মমিনুল ইসলাম অনুপস্থিত থাকায় ম্যানেজার নাহিদুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

এছাড়া বাসি কেক জব্দ করে ধ্বংস করা হয়।