শত্র“তা করে বোনের ফসল নষ্ট করলো ভাইয়েরা

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সোমবার বোনের ক্ষেতের পাকা গম ও মসুর নষ্ট করে দিয়েছে ভাইয়েরা। এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, উপজেলার রায়পুর ছয়ঘরিয়া গ্রামের মৃত সামছুল হক মিস্ত্রির মেয়ে নাজমা খাতুন ৪২’শতক জমিতে গম ও মসুর চাষ করেন। ফসল পেকে কাটার উপক্রম হয়েছে। এ অবস্থায় তারই ভাইয়েরা শত্রুতা করে রাতের আধাঁরে নষ্ট করে দিয়েছে। কাজীরবেড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জহির উদ্দিন জানান, নাজমা খাতুনের ভাইয়েরা খুবই খারাপ প্রকৃতির লোক। এর আগেও এমন ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে একাধিকবার সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু তার ভাইয়েরা কারও কথা শোনে না।
নাজমা খাতুন জানান, তিনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করে। তার ছোট ভাই মনিরুল হোসেন তার জমি দেখাশোনা করে। তার ভাই সিরাজুল ইসলাম,নজরুল ইসলাম, জালাল উদ্দিন ও বোন রওশনারা এবং ভাইপো ফরিদ হোসেন সোমবার পূর্ব পরিকল্পিতভাবে শত্রুতা করে তার জমির পাকা গম ও মসুর কেকে নষ্ট করে দিয়েছে।
এই জমি তার মা নাজমার নামে রেজিস্ট্রি করে দেয়। নাজমাই তার মাকে দেখাশুনা ও খোরপোষ দিয়ে থাকেন। কিন্তু এলাকার একটি প্রভাবশালী মহলের চক্রান্তে ভাইয়েরা তার ওপর অত্যাচার করছে। এ বিষয়ে আদালতে মামলা হলে আদালত কাজীরবেড় ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা জুলফিকার আলীর ওপর তদন্তের দায়িত্ব দেন। ভূমি কর্মকর্তা প্রকৃত ঘটনা আড়াল করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। গাছ কাটার বিষয়ে অপর একটি মামলা আদালত পিবিআই-এর ওপর দায়িত্ব অর্পণ করেছে যা চলমান রয়েছে।