শৈলকুপায় ভূমিহীনদের আবাসনে অগ্নিকান্ডে ১০টি ঘর ভস্মীভূত

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের শৈলকুপায় ভূমিহীনদের আবাসনে অগ্নিকান্ডে আট পরিবারের ১০টি ঘরসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। রোববার সকালে শৈলকুপা উপজেলার পৌর এলাকার ঝাউদিয়া আবাসন প্রকল্পে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শৈলকুপা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান হামিদুল হক জানান, সকাল আটটার দিকে চুলার আগুন থেকে ভূমিহীনদের আবাসনে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনে ভূমিহীন ছালেহা বেগম, শরিফুল ইসলাম, সালাম শেখ, হানেফ শেখ, সিরাজ উদ্দিন, সাথী খাতুনেরসহ আটটি পরিবারের ১০টি ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভাগ