বঙ্গবন্ধুর জন্মশতবার্ষির্কী উপলক্ষে মোংলায় ফ্রি চক্ষু ক্যাম্প

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষির্কী উপলক্ষে বুধবার দুপুরে গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল হাসপাতাল ও মোংলা পোর্ট পৌরসভার যৌথ উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মোংলা পৌর মেয়র মো. জুলফিকার আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফুদ্দিন আহমেদ। চক্ষু ক্যাম্পের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক। ক্যাম্পে ৫ শতাধিক চোখের রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। এ ছাড়া চোখে ছানি পড়া রোগীদের বাছাই করা হয়। এদেরকে হাসপাতাল ও পৌর কর্তৃপক্ষ পরবর্তীতে গোপালগঞ্জে নিয়ে হাসপাতালে ফ্রি অপারেশন করবে।