ঝিনাইদহে উগ্রবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে উগ্রবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার শুরু হয়েছে। রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সেমিনারের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস। এ সময় ঝিনাইদহের জেল সুপার গোলাম হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপ-পুলিশ কমিশনার আসাদুজ্জামান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তৌহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের আয়োজনে সেমিনারের প্রথম দিনে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে পুলিশ অফিসার, পুলিশ সদস্য ও কারারক্ষীসহ ২৫০ জন অংশ নেন। এ সময় উগ্রবাদ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। আগামী সোম ও মঙ্গলবার জেলার ইমাম, শিক্ষক, জনপ্রতিনিধির অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হবে।