রাজারহাটে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

0

কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ যশোর-মনিরামপুর সড়কের রাজারহাট হাতিপোতা নামক স্থানে আলাউদ্দীন আলা (৫৫) নামের একব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার রামনগর গ্রামের মৃত ইজ্জেত আলী বিশ্বাসের ছেলে। শুক্রবার সকালে সড়কের কানাইতলার হাতিপোতায় আব্দুল গফুরের চায়ের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। সূত্রমতে, রাজারহাট থেকে মাছবহনকারী একটি ট্রাক (নম্বর যশোর-ট-১১-৪৬৯৯) কেশবপুরের উদ্দেশে যাচ্ছিল। পথে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া পথচারী আলাউদ্দীন ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পুলিশ ঘাতক ট্রাক ও হেলপার বাঁধনকে আটক করেছে। সে মনিরামপুর মাঝিয়ালী গ্রামের আব্দুল গণির ছেলে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।