শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ওবায়দুল কাদের

0

লোকসমাজ ডেস্ক ॥ শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি হলে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেণে রাখেন চিকিৎসকরা। বেলা ১১টার দিকে শিামন্ত্রী ডা. দীপু মনি বিএসএমএমইউয়ে সাংবাদিকদের বলেন, ‘উনার (কাদের) শ্বাসকষ্ট হয়েছিল। আমরা আমাদের সম্মানিত নেতার জন্য আপনাদের কাছে দোয়া চাই।’ ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১১ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে বোর্ডের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান এ তথ্য জানিয়েছেন। ডা. মোস্তফা জামান বলেন, এ সময় ওবায়দুল কাদেরের কথা না বলাই ভালো। আমরা চেষ্টা করছি উনার সঙ্গে কথা না বলতে দেয়ার। কিন্তু তারপরও কিছু েেত্র আটকানো যাচ্ছে না। প্রধানমন্ত্রী কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন কোনো নেতাকর্মীকে না ঢুকতে দেয়ার জন্য। মেডিকেল বোর্ডের কে কে আছেন জানতে চাইলে তিনি বলেন, এই মেডিকেল বোর্ডে কেউ প্রধান করা হয়নি। এক থেকে ১১ পর্যন্ত সিরিয়াল অনুযায়ী আছেন ১১ জন। তিনি আরও বলেন, আমরা বলতে পারি সকালে তিনি যে অবস্থা এসেছিলেন এখন তার চেয়ে ভালো। আশা করছি, আরও ভালো হবেন। তবে যেহেতু হার্টের বিষয় আগেও একবার কার্ডিয়াক অ্যারেস্ট ছিল, বাইপাস করা হয়েছে। আজকে সকালেও ওনার ব্লাড প্রেসার অনেক বেশি ছিল। এখন তিনি অবজারভেশনে রয়েছেন। উল্লেখ্য, হৃদ্রোগে আক্রান্ত ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য গত বছরের ৪ মার্চ সিঙ্গাপুর পাঠানো হয়। পরে ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাইপাস সার্জারি পরবর্তী ফলোআপ চিকিৎসা নিয়ে আসছিলেন।