বটিয়াঘাটায় ৭৫ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট

0

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা ॥ বটিয়াঘাটায় মৎস্য অফিস ও কোস্টগার্ড শৈলমারী নদীতে বেহুন্দি ও অন্যান্য অবৈধ জাল নির্মূলে বিশেষ অভিযান চালায়। বুধবার বেলা ১১ টার দিকে এ অপারেশনে একটি বেহুন্দি ও ২০ টি পোনারিসহ প্রায় ৭৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল প্রকাশ্য দিবালোকে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাফায়েত আলম, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা বিধান চন্দ্র মন্ডল, তারিক আহমেদ, মো. নাসিম, ফরিদ শেখ, এস এম আমীর আলী, মো. মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।