কলারোয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

0

কাজীরহাট (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ রোববার সকালে কলারোয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের কলারোয়া শাখা ব্যবস্থাপক খালেদ আল মাসুদ। প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের খুলনা জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনজুর হাসান। এসময় উপস্থিত ছিলেন-আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের বেনাপোল শাখা ব্যবস্থাপক মোঃ আবুল হাসান, আরাফাহ্ ইসলামী ব্যাংকের কলারোয়া শাখার অপারেশন ম্যানেজার আফতাবুজ্জামান, কলারোয়া এমআর ফাউন্ডেশন একাডেমীর প্রধান শিক্ষক আবুল হোসেন প্রমুখ।