কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ আগের দিন শেষ,এখন মানুষকে সেবা দিতে চাই। বর্তমান সরকার সব ধরনের দাবি আমাদের পূরণ করেছে, সাংবাদিকদেরকে বলেন খুলনার পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল শেখ। তিনি অফিস ছেড়ে বাইরে টেবিল চেয়ার পেতে জনসেবা করে যাচ্ছেন। শনিবার সকালে প্রাতঃভ্রমণ শেষে তিনি অফিসে আসা সেবা গ্রহীতাদেরকে বলেন যে,আগে ভিখারিরা থানায় আসতে ভয় পেত। আর এখন তারা নিয়মিত পয়সা নিতে আসে। সেবা নিতে আসা কপিলমুনির অফুরোন বেগম বলেন থানা সম্পর্কে আগে শুনেছি,আর আজ দেখলাম অফিসার আমাকে প্রথমে একটা চকলেট,পরে মিষ্টি ও চা দিয়ে সমস্যা শুনলেন, বিশ্বাস হচ্ছিল না থানায় আসলাম কিনা। প্রতি দিন বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে ওসি ইমদাদুল শেখ বলেন, কোনো নেতা ও সাংবাদিকরা যেন অন্যায় আবদার না করেন। তিনি আইন শৃঙ্খলা ভাল রাখতে ইতোমধ্যে গোটা উপজেলার গুরুত্বপূর্ণ জায়গায় ব্যবসায়ী সুধী জনদের মাধ্যমে সিসি ক্যমেরা লাগানোর উদ্যোগ হাতে নিয়েছেন। আগামী জানুয়ারি মাসের মধ্যে ক্যমেরা লাগানোর কাজ শেষ করবেন বলে তিনি জানান।
বাগেরহাটে চুরির অভিযোগে নয় যুবক গ্রেফতার : ইজিবাইক, ফোন উদ্ধার
বাগেরহাট অফিস ॥ বাগেরহাটে ব্যাটারিচালিত ইজিবাইক, মোবাইল ফোনসেটসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগে নয় যুবককে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই যুবকদের পুলিশ গ্রেফতার করে। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় এদের কাছ থেকে একটি করে ব্যাটারিচালিত ইজিবাইক, ভ্যান ও বাইসাইকেল এবং ১৭টি আধুনিক অ্যানড্রয়েড মোবাইল ফোনসেট উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে। শনিবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।
গ্রেফতার যুবকরা হলেন, কচুয়া উপজেলার উত্তর মাধবকাঠি গ্রামের আব্দুল মান্নান মাঝির ছেলে সাহিদুল ইসলাম ওরফে শহিদুল (২৯), একই উপজেলার দণি মাধবকাঠি গ্রামের হান্নান শেখের ছেলে নাইম হোসেন (২৪), বয়াসিংগা গ্রামের মাহাতাব শেখের ছেলে বাদল শেখ (২৪), চিতলমারী উপজেলার ব্রক্ষ্মগাতি গ্রামের আমজাদ শেখের ছেলে জুয়েল শেখ ওরফে রফিকুল ইসলাম (২৩), একই উপজেলার কলিগাতি গ্রামের আসলাম শেখের ছেলে সুমন শেখ ওরফে হাতেম চোরা (২০), বাগেরহাট সদর উপজেলার আতাইকাঠি গ্রামের সোহরাব মোল্লার ছেলে তুফান মোল্লা (২২), একই উপজেলার দেপাড়া গ্রামের দেলোয়ার শেখের ছেলে রাকিবুল ইসলাম ওরফে বাবু (১৯), শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামের লিটন হাওলাদারের ছেলে মাসুদ রানা ওরফে ফোরকান (২৩) এবং বাগেরহাট শহরের খারদ্বার এলাকার মালেক দাইয়ের ছেলে মনিরুল ইসলাম ওরফে মানিক মন্টে (২৮)। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের একটি বাড়িতে সম্প্রতি চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় করা মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ একটি চোর চক্রের সন্ধান পায়। ওই চক্রটিকে ধরতে পুলিশ একাধিক দলে বিভক্ত হয়ে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে একটি করে ব্যাটারিচালিত ইজিবাইক, ভ্যান ও বাইসাইকেল এবং ১৭টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। এই চক্রের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে সরাসরি বাসাবাড়িতে ঢুকে চুরি করছিল এবং কয়েকজন এদের কাছ থেকে চুরির মালামাল কেনার কথা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।
চুয়াডাঙ্গায় তীব্র শীতে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের চরম ভোগান্তি
রিফাত রহমান, চুয়াডাঙ্গা ॥ ২৪ ঘণ্টার ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা হ্রাস পেয়েছে ৫ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দুই দিন গুড়িগুড়ি বৃষ্টির পর তীব্র শীত জেঁকে বসেছে। ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ বেশি ভোগান্তিতে পড়েছে। শনিবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণি আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক তহমিনা নাছরিন জানান, গত ১৮ ডিসেম্বর ১১ দশমিক ৯ ডিগ্রি, ১৯ ডিসেম্বর ৭ দশমিক ৯ ডিগ্রি, ২০ ডিসেম্বর ৮ দশমিক ৪ ডিগ্রি, ২১ ডিসেম্বর ১০ দশমিক ৪ ডিগ্রি, ২২ ডিসেম্বর ৯ দশমিক ৪ ডিগ্রি, ২৩ ডিসেম্বর ১১ দশমিক ৬ ডিগ্রি, ২৪ ডিসেম্বর ১১ দশমিক ২ ডিগ্রি, ২৫ ডিসেম্বর ৯ দশমিক ৬ ডিগ্রি, ২৬ ডিসেম্বর ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ও ২৭ ডিসেম্বর ১৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। আরও কয়েকদিন হিমেল হাওয়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা থাকতে পারে বলে তিনি জানান। চুয়াডাঙ্গার ওপর দিয়ে সকাল থেকে প্রতিদিনই হিমেল হাওয়া প্রবাহিত হচ্ছে। সেই সঙ্গে থাকছে কুয়াশার আধিপত্য। গুড়িগুড়ি বৃষ্টির কারণে শীতের তীব্রতা বাড়লেও তাপমাত্রা কয়েক ডিগ্রি বেড়ে যায়। বৃষ্টির কারণে হাঁড়কাঁপানো শীত অনুভূত হয়। বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আকাশ পরিষ্কার হওয়ার পর শীতের তীব্রতা শনিবার ভোর থেকে বাড়তে শুরু করেছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা হ্রাস পেয়েছে ৫ ডিগ্রি। শুক্রবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা হ্রাস পাওয়ার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এ এস এম মারুফ হাসান বলেন, শীতের তীব্রতা থাকলেও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত ডায়রিয়া, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস রোগীর সংখ্যা স্বাভাবিক রয়েছে। প্রতিদিনের মত যে রকম রোগী হাসপাতালে ভর্তি হয় সে রকমই রোগী চিকিৎসা নিতে আসছে। তাদের চিকিৎসা সেবা দেয়ার ক্ষেত্রে কোন অসুবিধা হচ্ছে না। তিনি বলেন, গত ২৪ ডিসেম্বর ১৬ জন, ২৫ ডিসেম্বর ২৬ জন, ২৬ ডিসেম্বর ২৫ জন ও ২৭ ডিসেম্বর ১৮ জন ২৮ ডিসেম্বর ৪ জন রোগী শীতজনিত রোগের চিকিৎসা নিয়েছে। শীতের তীব্রতার কারণে ছিন্নমূল ও সাধারণ মানুষকে বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে। সাধারণ মানুষ খড়কুটো জ্বালিয়ে আগুন নিবারণের চেষ্টা করছে। অনেকে পুরাতন কাপড়ের দোকানে ভিড় করছে। মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। আর সন্ধ্যার পর মানুষ ঘরের বাইরে কম আসছে।
নাভারণে প্রতিবন্ধী স্কুলের শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নাভারণ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সকালে ৭০ জন শিশুর মাঝে শীতবস্ত্র ও শিা উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সালেহা কবীর জীবন ফাউন্ডেশন ও রোটারী কাব অব যশোর রুপান্তরের আয়োজনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অ্যান্টি টেরিরোজম ইউনিটের এডিশনাল ডিআইজি মনিরুজ্জমান, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান, রোটারী কাব অব যশোর রুপান্তরের সভাপতি সামসুল আলম, সাবেক সভাপতি শ্রী কনা দাস ও আহসান সামাদ বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালেহ আহম্মেদ মিন্টু, নাভারণ ডিগ্রি কলেজের অধ্য ইব্রাহীম খলিল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম প্রমুখ।
চুয়াডাঙ্গা বিএনপি নেতা শরীফুজ্জামানের মায়ের মৃত্যুতে মহাসচিবের শোক
স্টাফ রিপোর্টার ॥ চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিগত জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষ মনোনীত প্রার্থী মো. শরীফুজ্জামানের মা সাহিদা বেগম ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তাঁর মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। শনিবার বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদপত্রে প্রেরিত এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, সাহিদা বেগম একজ ধর্মপ্রাণ ও পরোপকারী মহিলা হিসেবে নিজ এলাকার মানুষের নিকট অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসী, পরিবারবর্গ ও আত্মীয় স্বজনের মতো আমিও সমব্যাথী। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বটিয়াঘাটায় প্রতিবন্ধীদের বিদ্যালয়ের উন্নয়নের ল্েয সভা অনুষ্ঠিত
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার বটিয়াঘাটায় এইস কে বিশেষ শিক্ষা প্রতিবন্ধীদের বিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কিসমত ফুলতলা (ছিলিন্দামারী) বিদ্যালয় প্রাঙ্গনে গৌরহরি বৈরাগীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার নিখিল চন্দ্র মন্ডল, আওয়ামী লীগ নেতা মানষ পাল প্রমুখ।
ঝিকরগাছায় দুস্থ শিশুদের মাঝে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছর মল্লিকপুর বেসরকারি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের দুস্থ শিশুদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) সাধন কুমার বিশ্বাস শীতবস্ত্র বিতরণ করেছেন। শনিবার সকালে নির্বাহী অফিসারের পক্ষে মল্লিকপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মারুফ বিল্লাহ স্কুল প্রাজ্ঞনে গিয়ে শিশুদের হাতে শীতবস্ত্র (গরম কাপড়) তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাসের এ মহতি উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক জেসমিন সুলতানা। একইদিন উপজেলা নির্বাহী অফিসার দেয়া শীতবস্ত্র পৌরসদরের মুসলিম এতিমখানা, স্বপ্নলোকের পাঠশালা, রঘুনাথনগর বাবরালী সরদার বিশেষ প্রতিবন্ধী স্কুল ও গদখালী স্বজন চক্রের বিশেষ প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।
যশোরে র্যাব-পুলিশের অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ৭
স্টাফ রিপোর্টার ॥ যশোরে র্যাব ও পুলিশের আলাদা মাদকবিরোধী অভিযানে ২৩১ বোতল ফেনসিডিল, ৩০৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেলসহ ৭ জনকে আটক করা হয়েছে। র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের ডিএডি আওয়াল মিয়া যশোর কোতয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, গত শুক্রবার রাত পৌনে ১২ টার দিকে যশোর সদর উপজেলার চূড়ামনকাটি বাজারের তিন রাস্তার মোড় থেকে মহিদুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২৩১ পিস ফেনসিডিল জব্দ করা হয়েছে। মহিদুল বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রামের গোলাম রসুল সরদারের ছেলে।
কোতয়ালি থানার এস আই সাইফুল মালেক জানিয়েছেন, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তিনজনকে আটক করা হয়। এরা হলো, দেয়াড়া সরদারপাড়ার রমজান আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৬), দেয়ার পূর্বপাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে আজগর আলী (৫০) এবং দত্তপাড়া বাজারের পাশের আহমেদ আলীর ছেলে রাজু (২২)। পরে তাদের দেহ তল্লাশি করে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। যশোর সদর পুলিশ ফাঁড়ির এসআই কাইয়ুম মুন্সি জানিয়েছেন, গত শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে শহরের পালবাড়ি এলাকার মেন্টর স্কুলের সামনে থেকে তরিকুল ইসলাম মনির (৩৮) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। মনির পুলিশ লাইন টালিখোলা পাওয়ার হাউজপাড়ার মৃত আলতাফ হোসেনের ছেলে। সাজিয়ালি পুলিশ ফাঁড়ির এএসআই সুমারেশ কুমার সাহা জানিয়েছেন, গত শুক্রবার রাত পৌনে ৮ টার দিকে চূড়ামনকাটি-চৌগাছা সড়কের বেলতলা নামক স্থানে রাব্বির চায়ের দোকানের সামনে থেকে একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়। এরা হলো সদর উপজেলার দেয়াড়া গ্রামের হাফিজুর রহমান মন্টুর ছেলে রাজু আহমেদ (২১) এবং ডুমদিয়া গ্রামের মৃত মোসলেম বিশ্বাসের ছেলে মিজানুর রহমান (৪৫)। তাদের দেহ তল্লাশি করে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। সেই সাথে বাজাজ কোম্পানির সিটি-১০০ মডেলের একটি মোটরসাইকেল (যশোর-হ-১৫-৩৭৩৬) জব্দ করা হয়। এসব ঘটনায় কোতয়ালি থানায় আলাদা ৪টি মামলা হয়েছে।
পাইকগাছায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় শহীদ জিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এ উপলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক (ভারপ্রাপ্ত) অঞ্জলী রাণী শীল। প্রধান অতিথি ছিলেন, গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের নব-নির্বাচিত সভাপতি কাজী সাখায়াত হোসেন পাপ্পু, জালাল আহমেদ, নুর আলী মোড়ল, সাংবাদিক জি.এম. মিজানুর রহমান, আব্দুল আজিজ, মুনসুর আলী খা, শেখ হোসেল আহমেদ ও প্রভাষক নুরুজ্জামান। ফলাফল ঘোষণা শেষে চলতি বছর এসএসসি ও জেএসসি পরীায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়।
ভারতে এনপিআর অনুমোদনে নতুন উত্তাপ
ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনসিআর) নিয়ে উত্তপ্ত আবহের মধ্যেই ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা জাতীয় জনসংখ্যাপঞ্জিকে (এনপিআর) ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। আদম শুমারির আগে এনপিআরের তথ্য আপডেট করার জন্য মন্ত্রিসভা গত মঙ্গলবার বাজেট বরাদ্দের অনুমোদন দিয়েছে বলে জানায়। এনডিটিভি। জাতীয় জনগণনা কমিশন জানিয়েছে, আসাম বাদে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ২০২০ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এনপিআরের কাজ চলবে। এনপিআরে বায়োমেট্রিক তথ্য নেয়া হবে বলে এতদিন শোনা গেলেও কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদেকর মঙ্গলবার নাগরিকদের জানিয়েছেন, এনপিআরের জন্য কোন তথ্য ও বায়োমেট্রিক তথ্য দিতে হবে না। জনগণ যা বলবেন সেটাই নথিভুক্ত করা হবে। আগের মতোই বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন সংশ্লিষ্ট কর্মীরা। সিএএ-এনআরসি নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন। এর মধ্যে এনপিআর নিয়ে নতুন করে আতঙ্ক ছড়াতে পারে এমন আশঙ্কা থেকেই মন্ত্রী এ ঘোষণা দিয়েছেন। ওদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এদিন মানুষকে স্পষ্ট ধারণা দেয়ার জন্য বলেছেন, জাতীয় জনসংখ্যাপঞ্জি (এনপিআর) এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) মধ্যে কোন যোগ নেই। দুটি আলাদা পদ্ধতি। এনআরপির জন্য সংগৃহীত তথ্য এনআরসির কাজে ব্যবহার করা যায় না। ভারতজুড়ে এনপিআর এবং জনগণনার জন্য ১৩০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে জনগণনায় খরচ করা হবে ৮৭৫৪ কোটি টাকা। আর এনপিআরের জন্য বরাদ্দ করা হয়েছে ৩৯৪১ কোটি টাকা। কিন্তু সিএএ-এনআরসি নিয়ে বর্তমানে যে উত্তেজনার পরিবেশ বিরাজ করছে তাতে এ পদপে নিয়ে আরও বেশি বিতর্ক সৃষ্টি হবে এবং কাজটি সুষ্ঠুভাবে করা সম্ভব হবে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। বিরোধীরা সরকারের এই সিদ্ধান্তকে বিতর্কিত জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) প্রথম ধাপ বলেই মনে করছে। তারা অমিত শাহ’র বক্তব্য ভাওতাবাদী আখ্যা দিয়ে বলেছেন, এনপিআরও করতে দেয়া হবে না। সরকার এ সবই করছে এনআরসি বাস্তবায়নের কৌশল হিসেবে। বিরোধেী দলের এই অবস্থান চলমান বিক্ষোভকে উত্তপ্ত করবে। আমরা মনে করি, ভারতের অসহিষ্ণু সব কিছু বাংলাদেশের জন্য ক্ষতিকর। এ কারণে তাদের শান্ত পরিবেশই প্রত্যাশা করি।







