স্টাফ রিপোর্টার ॥ যশোরের চাঁচড়া চেকপোস্ট মোড় থেকে বুধবার দুপুরে এক কেজি গাঁজাসহ জিন্নাতুন খাতুন শিল্পী (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁচড়া ফাঁড়ি পুলিশের এসআই আ ফ ম মনিরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে দুপুরে চাঁচড়া চেকপোস্ট মোড়ের শ্রমিক ভবনের সামনে অভিযান চালান। এ সময় সেখান থেকে তিনি জিন্নাতুন খাতুন শিল্পী নামে ওই নারীকে আটক করেন। পরে নারী কনস্টেবল সেলিনা খাতুন তার দেহে তল্লাশি চালিয়ে শরীরের সাথে বেঁধে রাখা এক কেজি গাঁজা উদ্ধার করেন। আটক জিন্নাতুন খাতুন শিল্পী শার্শা উপজেলার বড়আঁচড়া গ্রামের মনির হোসেনের স্ত্রী। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে : ঝিকরগাছায় শহীদ ওলিয়ার রহমানের কবর জিয়ারত
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে বুধবার সকালে ঝিকরগাছায় শহীদ ওলিয়ার রহমানের কবর জিয়ারত, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সকল শহীদ ছাত্রনেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে। ঝিকরগাছা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল আয়োজিত দোয়া ও কবর জিয়ারত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে (বিশ্ব ইজতেমা) আগত হাফেজ আব্দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ, সরদার শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি গোলাম কাদের বাবলু, সাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেন সোহাগ, মোনাজ্জেল হোসেন লিটন, নুরুজ্জামান বাবু, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হক নাজু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান আব্দার, পৌর ছাত্রদলের সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন কোমল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঝিকরগাছায় শীতার্তদের মাঝে এমপি নাসিরের কম্বল বিতরণ
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় কয়েক শ শীতার্ত মানুষের মাঝে যশোর-২ (ঝিকরগাছা- চৌগাছা) আসনের এমপি মেজর জেনারেল (অব.) অধ্যাপক নাসির উদ্দিন কম্বল বিতরণ করেছেন। গতকাল দুপুরে কম্বল বিতরণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) সাধন কুমার বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রশিদুল আলম, উপজেলা মৎস্য অফিসার আনোয়ার কবির, কৃষি অফিসার মাসুদ হুসাইন পলাশ, সমাজসেবা অফিসার ওয়াহেদুজ্জামান, শিক্ষা অফিসার ইসমত আরা পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার সুলতানা, উপজেলা সহকারী প্রোগ্রামার মইনুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক সন্দিপ কুমার, ইউপি চেয়ারম্যান নওশের আলী, মিজানুর রহমান প্রমুখ।
চৌগাছায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছার বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজসেবক জসিম উদ্দীন নিজ অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। বুধবার দুপুরে তিনি বাজারস্থ ফারহানা টাওয়ারের সামনে পৌরসভার সকল ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন গ্রামের ১ হাজার গরীব, অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় আতিয়ার রহমান, নজরুল ইসলাম, শরিফুল ইসলাম, মধু হোসেন, আব্দুর রশিদসহ ব্যবসায়ী ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কোটচাঁদপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কোটচাঁদপুরে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পৌর ও উপজেলা ছাত্রদল যৌথভাবে দিবসটি পালন করে। বুধবার বিকেলে স্থানীয় পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌর ছাত্রদলের সভাপতি বাঁধন রাজবীর নিশু’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, পৌর বিএনপির সাবেক সভাপতি সালাউদ্দীন বুলবুল সিডল, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুজ্জামান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন প্রমুখ।
যশোরের নবাগত পুলিশ সুপারের পাঁচ লক্ষ্য
স্টাফ রিপোর্টার ॥ নবাগত পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন যশোরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনসাধারণকে সেবা প্রদানে পাঁচ বিষয়কে সামনে রেখে কাজ করার কথা জানিয়েছেন। বুধবার বেলা পৌনে ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, তিনি যশোরে এসেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পাঁচ বিষয়কে চিহ্নিত করেছেন। প্রথমত মাদকমুক্ত যশোর গড়ে তোলা তার অন্যতম কাজ হবে। দ্বিতীয়ত জেলার সব থানা ও পুলিশ স্টেশনকে সত্যিকার অর্থে সেবাকেন্দ্র প্রতিষ্ঠিত করতে তিনি পদক্ষেপ নেবেন। যাতে সেবা পেতে গিয়ে কোন মানুষ হয়রানির শিকার না হয়। তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ যশোর গড়ে তোলার জন্য কাজ করবেন। তার আরেকটি কাজ হবে বিভিন্ন মামলার মানসমম্মত তদন্ত নিশ্চিত করা। যাতে আদালত থেকে শুনতে না হয় মামলার তদন্তের কারণেই সমস্যা হয়েছে। তার আরেকটি কাজ কমিউনিটি পুলিশিং ফোরামকে ঢেলে সাজানো। এসব কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন চাপাইনবাবগঞ্জ থেকে বদলি হয়ে আসা জেলা পুলিশের এ শীর্ষ কর্মকর্তা।
মতবিনিময়ন অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ-দ্দৌলা, প্রবীণ সাংাদিক এমএ মান্নান মিয়া, দৈনিক প্রতিদিনের কথার ভারপ্রাপ্ত সম্পাদক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, দৈনিক লোকসমাজের বার্তা সম্পাদক শিকদার খালিদ প্রমুখ। উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, গোলাম রব্বানী, জামাল আল নাসের, অপু সরোয়ার, ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মদ, কোতয়ালি থানা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান প্রমুখ।
কেশবপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ
স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ সভাকে বুধবার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামুল হক ও মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
এনবিআরের নতুন চেয়ারম্যান রহমাতুল মুনিম
লোকসমাজ ডেস্ক ॥ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমকে দুই বছরের চুক্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে আগামী ৬ জানুয়ারি থেকে এনবিআর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই সময়ে তিনি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিবের দায়িত্বও পালন করবেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব পদাধিকার বলে এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার রহমাতুল মুনিমকে দুই জন্য চুক্তিতে এনবিআর চেয়ারম্যান নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে। আগামী ৫ জানুয়ারি তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল। চুক্তিতে এনবিআর চেয়ারম্যানের দায়িত্বে থাকা মোশারফ হোসেন ভূঁইয়ার চাকরির মেয়াদ ২ জানুয়ারি শেষ হবে। মোশারফের স্থলাভিষিক্ত হবেন রহমাতুল মুনিম।
ভোটার তালিকার খসড়া প্রকাশ ২০ জানুয়ারি
লোকসমাজ ডেস্ক ॥ হালনাগাদ ভোটার তালিকা-২০১৯ এর খসড়া আগামী ২০ জানুয়ারি প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া ভোটার তালিকা প্রকাশ প্রসঙ্গে বুধবার মাঠপর্যায়ে চিঠি দিয়েছেন ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন। চিঠিতে ২০ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়। ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে বলা হয়, ভোটার তালিকার খসড়া সংশিষ্ট সিনিয়র জেলা নির্বাচন অফিস/জেলা নির্বাচন অফিস, সংশিষ্ট থানা/উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়, ইউনিয়ন পরিষদ/পৌরসভা/ওয়ার্ড অফিস/ক্যান্টনমেন্ট বোর্ড অথবা জনগুরুত্বপূর্ণ দর্শনীয় যেকোনো স্থান এবং সংশোধনকারী কর্তৃপরে (রিভাইজিং অথোরিটি) কার্যালয়ে উন্মুক্ত রাখতে বলা হয়। হালনাগাদের পর প্রতি বছর ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ এবং ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়ে আসছিল এত দিন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এর আগে জানান, বিদ্যমান আইন সংশোধন করে এখন থেকে ১ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা করছে কমিশন। এবার ভোটার তালিকা হালনাগাদে ৯৫ লাখের ওপরে নাগরিকের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এ বছর সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছিল ২৩ এপ্রিল। পনেরো থেকে আঠারো বছর বয়সী (২০০১-২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম ) এসব নাগরিকের ছবি, চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপসহ নিবন্ধন কাজ নভেম্বরে শেষ হয়। ২০২০ থেকে ২০২২ সালে পর্যায়ক্রমে এদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। একাদশ সংসদ নির্বাচনে ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখের মতো।
যশোরে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লোকসমাজ ডেস্ক ॥ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের (সুইড বাংলাদেশ যশোর) শাখার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে পালিত হয়েছে। প্রতিবন্ধী শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন সুইড যশোর শাখার সাধারণ সম্পাদক প্রফেসর গোলাম মোস্তফা। সাংগঠনিক সম্পাদক মাওলানা কাওসার আহমেদ, সদস্য আবুল বাশার সাইফুদ্দৌলা, আয়সা সিদ্দিকা, নির্মলা বিশ্বাস, শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা। উল্লেখ্য, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী (বুদ্ধি অর্টিজম ডাউন সিলড্রম, সেরিব্রান পলসি) ভর্তি করা হচ্ছে।
যোগাযোগ : রবি থেকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত। সারাবছর শিক্ষার্থী ভর্তি করা হয়। স্থান ঘোপ নওয়াপাড়া রোড যশোর (স্যালাইন অফিসের পাশে)। মোবাইল : ০১৭১৬-৪৩৪৪৬৭।










