নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলে তে-ভাগা আন্দোলনের অন্যতম পথিকৃত ও প্রখ্যাত কমিউনিস্ট নেতা কমরেড হেমন্ত সরকারের একবিংশ মৃত্যুবার্ষিক পালিত হয়েছে। এ উপলে শনিবার কমরেড হেমন্ত সরকার স্মৃতিরা কমিটির আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল প্রয়াত কমরেডের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, স্মরণসভা ও গ্রামীণ মেলা। সকাল ১০টায় কমরেডের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি। রবীন্দ্রনাথ অধিকারীর সভাপতিত্বে সমাধিস্থলে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, পলিটব্যুরো সদস্য কমরেড মুস্তফা লুৎফুল্লাহ এমপি ও নড়াইল জেলা ওর্য়াকার্স পার্টির সভাপতি কমরেড নজরুল ইসলাম।
কমরেড ফজলে হোসেন বাদশা এমপি বলেন, কমরেড হেমন্ত সরকারের রাজনৈতিক মতাদর্শের সাথেই আছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। তার প্রদর্শিত জনগণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে শোষণহীন সমাজব্যবস্থা কায়েমের ল্েযই এগিয়ে চলেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। সময়ের প্রয়োজনে কৌশল ভিন্ন হতে পারে। কমরেড হেমন্ত সরকার ১৯১০ সালে নড়াইল সদর উপজেলার বড়েন্দার গ্রামে এক গরিব কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। দারিদ্র্যের কারণে তিনি প্রাতিষ্ঠানিক শিার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। প্রথম জীবনে তিনি নড়াইলের প্রতাপশালী জমিদারদের লাঠিয়াল হিসেবে কাজ করতেন। পরে উপমহাদেশের প্রখ্যাত কমিউনিস্ট নেতা কমরেড অমল সেনের সংস্পর্শে এসে মার্কসবাদের দীা নেন এবং সবকিছু ছেড়ে কমিউনিস্ট আন্দোলনে নিজেকে উৎসর্গ করেন। চল্লিশের দশকে তিনি তে-ভাগা আন্দোলনে নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অকৃতদার এই নেতা তাঁর ৮৮ বছরের জীবনকালের মধ্যে ৬০ বছরই কাটিয়েছেন জেলখানায় ও আত্মগোপন করে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কখনও আদর্শের সাথে আপোষ করেননি। ১৯৯৮ সালের ২৮ ডিসেম্বর ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নড়াইলে কমরেড হেমন্ত সরকারের মৃত্যুবার্ষিকী পালিত
লোহাগড়ায় কিশোরীকে গণধর্ষণ মামলা দায়ের ॥ ধর্ষক গ্রেফতার
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়ায় ১৩ বছর বয়সি এক কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর চাচা বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার এক নম্বর আসামি মুরছালিন মৃধাকে গ্রেফতার করেছে। শনিবার নড়াইল সদর হাসপাতালে কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার রাতে (২৪ ডিসেম্বর) এ গণধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়ার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের লাজুক মৃধার ছেলে মুরছালিন মৃধা (১৯) ওই কিশোরীর সাথে প্রেমের অভিনয় করে আসছিল। গত মঙ্গলবার সন্ধ্যায় কিশোরীর পিতার বাড়ি থেকে মুরছালিন ফুসলিয়ে তাকে নিয়ে যায়। ওই রাতেই চাঁচই-ধানাইড় গ্রামে মজিবরের ইটভাটার শ্রমিক মিন্টুর ঘরে নিয়ে মুরছালিন মৃধা (১৯), খায়ের শেখের ছেলে নাছির শেখ (২০), জাকারিয়া মোলার ছেলে এনামুল মোল্যা (২২), আজিম খানের ছেলে রাসেল খান (১৯) পালাক্রমে কিশোরীকে রাতভর ধর্ষণ করে।
গত বুধবার ভোর ৬ টার দিকে ওই ইটভাটার কাছে কিশোরীকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় ফেলে রেখে ধর্ষকরা পালিয়ে যায়। পরে চেতনা ফিরে এলে ধর্ষিতা তার এক আত্মীয় বাড়িতে গিয়ে ঘটনা খুলে বলে। ওই আত্মীয় বাড়িতে গিয়ে ধর্ষিতার পিতা ও মা ঘটনা জানতে পারেন। পরবর্তীতে প্রতিবেশী মুরাদ শেখ গত শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ৯৯৯ নাম্বারে ফোন করে ঘটনা জানালে লোহাগড়া থানা থেকে ধর্ষিতাকে থানায় নিয়ে আসার জন্য পরামর্শ দেয়া হয়। শুক্রবার ধর্ষিতাকে থানায় এনে চাচা বাদী হয়ে ওই চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। লোহাগড়া থানার ওসি (তদন্ত) আমানুল্লাহ আল-বারী জানান, শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে পুলিশ অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামিকে গ্রেফতার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
যশোরের এনায়েতপুরে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা
খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের খাজুরার এনায়েতপুর যুব সংঘের আয়োজনে শনিবার অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে গরুর গাড়ির দৌড় উপভোগ করেন। এতে যশোর, মাগুরা, ঝিনাইদহের প্রায় ১৫টি গরুর গাড়ি অংশ নেয়। এদিন সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত প্রতিযোগিতা চলে। দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার দর্শকে মাঠ কানায় কানায় ভরে ওঠে। স্থানীয় লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার বাহাউদ্দিন লস্কারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, ডা. কাজী আনিস আহম্মেদ, জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান মিন্টু। খেলা পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম ও জসিম উদ্দীন। সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লেবুতলা ইউপি চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন। এ সময় জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন টগর, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুর নাহার নাজমিন সোনালী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় যশোর সদরের ইছালী ফুলবাড়ির আব্দুল আওয়ালের গরুর গাড়ি প্রথম, বাঘারপাড়ার সুখদেবনগরের নজরুল মুন্সীর গরুর গাড়ি দ্বিতীয় ও সদরের আন্দোলপোতা গ্রামের মোজাম্মেলের গরুর গাড়ি তৃতীয় স্থান অধিকার করে।
শৈলকুপায় আ.লীগের দু গ্র“পের সংঘর্ষে ১০ জন আহত ॥ গ্রামে পুলিশ টহল
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের শৈলকুপা ও ঝিনাইদহ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ৯ টার দিকে শৈলকুপার ছোন্দাহ গ্রামে লাঠিসোটা ও ঢাল-সড়কি নিয়ে আওয়ামী লীগের বিবদমান দুইটি গ্রুপ এ সংঘর্ষে লিপ্ত হয়। গ্রামবাসীর ভাষ্য, কথা কাটাকাটির জের ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশারফ হোসেন সমর্থক ইউপি সদস্য শরিফুল ইসলাম ও দলটির সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা সমর্থিত সাবেক ইউপি সদস্য আবু কালাম গ্রুপের মধ্যে এ সংঘর্ষ, হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে শান্ত, মাজেদ, মুক্তার, গোলাম, ভুট্ট, সাগরসহ ১০ জন আহত হন। তাদের মধ্যে ৭ জনকে ঝিনাইদহ ও শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ছোন্দাহ গ্রামে পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে যে কোন সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন গ্রামবাসী। পুলিশ জানায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের উৎসব নিয়ে ২৫ ডিসেম্বর ছোন্দাহ গ্রামের নজরুল নামে এক আওয়ামী লীগকর্মী হামলার শিকার হন। এ ঘটনার জের ধরে শনিবার সকালে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। ছোন্দাহ গ্রামে টহলরত এস আই ফজলুর রহমান জানান, কথা কাটাকাটির জেরে আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শৈলকুপায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে ট্রাক চাপায় প্রভাত শর্মা (২৮) নামের এক সেলুন ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন জসিম উদ্দিন নামের আরও একজন। শনিবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ বাজারের তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রভাত শর্মা ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর এলাকার তপন শর্মার ছেলে। শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, সকালে সেলুন ব্যবসায়ী প্রভাত শর্মা তার দোকানের কর্মচারী জসিম উদ্দিনকে সাথে নিয়ে শৈলকুপার ধলহরাচন্দ্র গ্রামে যাচ্ছিলেন। পথে গাড়াগঞ্জ বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রভাত শর্মা মারা যান। এ সময় আহত হন জসিম উদ্দিন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঝিনাইদহ জেলা ফুটবল এসোসিয়েশনের সভা
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ জেলা ফুটবল এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের জোহান ড্রিম ভ্যালি পার্কে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আহসানুজ্জামান ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাড. বিকাশ কুমার ঘোষ, কোষাধ্যক্ষ নাজমুল আলম বাকি, নির্বাহী সদস্য তৌহিদুল ইসলাম সংগ্রাম। অনুষ্ঠানে জেলা ফুটবল এসোসিয়েশনের সকল সদস্য ও ৬ উপজেলার প্রতিনিধিদের উপস্থিতিতে গত ৪ বছরের আয়-ব্যয়ের হিসাব উত্থাপন করা হয়। আলোচনা সভায় ঝিনাইদহের ফুটবলের সার্বিক উন্নয়নে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আগের দিন শেষ, এখন মানুষকে সেবা দিতে চাই : পাইকগাছা ওসি
কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ আগের দিন শেষ,এখন মানুষকে সেবা দিতে চাই। বর্তমান সরকার সব ধরনের দাবি আমাদের পূরণ করেছে, সাংবাদিকদেরকে বলেন খুলনার পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল শেখ। তিনি অফিস ছেড়ে বাইরে টেবিল চেয়ার পেতে জনসেবা করে যাচ্ছেন। শনিবার সকালে প্রাতঃভ্রমণ শেষে তিনি অফিসে আসা সেবা গ্রহীতাদেরকে বলেন যে,আগে ভিখারিরা থানায় আসতে ভয় পেত। আর এখন তারা নিয়মিত পয়সা নিতে আসে। সেবা নিতে আসা কপিলমুনির অফুরোন বেগম বলেন থানা সম্পর্কে আগে শুনেছি,আর আজ দেখলাম অফিসার আমাকে প্রথমে একটা চকলেট,পরে মিষ্টি ও চা দিয়ে সমস্যা শুনলেন, বিশ্বাস হচ্ছিল না থানায় আসলাম কিনা। প্রতি দিন বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে ওসি ইমদাদুল শেখ বলেন, কোনো নেতা ও সাংবাদিকরা যেন অন্যায় আবদার না করেন। তিনি আইন শৃঙ্খলা ভাল রাখতে ইতোমধ্যে গোটা উপজেলার গুরুত্বপূর্ণ জায়গায় ব্যবসায়ী সুধী জনদের মাধ্যমে সিসি ক্যমেরা লাগানোর উদ্যোগ হাতে নিয়েছেন। আগামী জানুয়ারি মাসের মধ্যে ক্যমেরা লাগানোর কাজ শেষ করবেন বলে তিনি জানান।
বাগেরহাটে চুরির অভিযোগে নয় যুবক গ্রেফতার : ইজিবাইক, ফোন উদ্ধার
বাগেরহাট অফিস ॥ বাগেরহাটে ব্যাটারিচালিত ইজিবাইক, মোবাইল ফোনসেটসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগে নয় যুবককে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই যুবকদের পুলিশ গ্রেফতার করে। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় এদের কাছ থেকে একটি করে ব্যাটারিচালিত ইজিবাইক, ভ্যান ও বাইসাইকেল এবং ১৭টি আধুনিক অ্যানড্রয়েড মোবাইল ফোনসেট উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে। শনিবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।
গ্রেফতার যুবকরা হলেন, কচুয়া উপজেলার উত্তর মাধবকাঠি গ্রামের আব্দুল মান্নান মাঝির ছেলে সাহিদুল ইসলাম ওরফে শহিদুল (২৯), একই উপজেলার দণি মাধবকাঠি গ্রামের হান্নান শেখের ছেলে নাইম হোসেন (২৪), বয়াসিংগা গ্রামের মাহাতাব শেখের ছেলে বাদল শেখ (২৪), চিতলমারী উপজেলার ব্রক্ষ্মগাতি গ্রামের আমজাদ শেখের ছেলে জুয়েল শেখ ওরফে রফিকুল ইসলাম (২৩), একই উপজেলার কলিগাতি গ্রামের আসলাম শেখের ছেলে সুমন শেখ ওরফে হাতেম চোরা (২০), বাগেরহাট সদর উপজেলার আতাইকাঠি গ্রামের সোহরাব মোল্লার ছেলে তুফান মোল্লা (২২), একই উপজেলার দেপাড়া গ্রামের দেলোয়ার শেখের ছেলে রাকিবুল ইসলাম ওরফে বাবু (১৯), শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামের লিটন হাওলাদারের ছেলে মাসুদ রানা ওরফে ফোরকান (২৩) এবং বাগেরহাট শহরের খারদ্বার এলাকার মালেক দাইয়ের ছেলে মনিরুল ইসলাম ওরফে মানিক মন্টে (২৮)। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের একটি বাড়িতে সম্প্রতি চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় করা মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ একটি চোর চক্রের সন্ধান পায়। ওই চক্রটিকে ধরতে পুলিশ একাধিক দলে বিভক্ত হয়ে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে একটি করে ব্যাটারিচালিত ইজিবাইক, ভ্যান ও বাইসাইকেল এবং ১৭টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। এই চক্রের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে সরাসরি বাসাবাড়িতে ঢুকে চুরি করছিল এবং কয়েকজন এদের কাছ থেকে চুরির মালামাল কেনার কথা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।
চুয়াডাঙ্গায় তীব্র শীতে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের চরম ভোগান্তি
রিফাত রহমান, চুয়াডাঙ্গা ॥ ২৪ ঘণ্টার ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা হ্রাস পেয়েছে ৫ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দুই দিন গুড়িগুড়ি বৃষ্টির পর তীব্র শীত জেঁকে বসেছে। ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ বেশি ভোগান্তিতে পড়েছে। শনিবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণি আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক তহমিনা নাছরিন জানান, গত ১৮ ডিসেম্বর ১১ দশমিক ৯ ডিগ্রি, ১৯ ডিসেম্বর ৭ দশমিক ৯ ডিগ্রি, ২০ ডিসেম্বর ৮ দশমিক ৪ ডিগ্রি, ২১ ডিসেম্বর ১০ দশমিক ৪ ডিগ্রি, ২২ ডিসেম্বর ৯ দশমিক ৪ ডিগ্রি, ২৩ ডিসেম্বর ১১ দশমিক ৬ ডিগ্রি, ২৪ ডিসেম্বর ১১ দশমিক ২ ডিগ্রি, ২৫ ডিসেম্বর ৯ দশমিক ৬ ডিগ্রি, ২৬ ডিসেম্বর ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ও ২৭ ডিসেম্বর ১৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। আরও কয়েকদিন হিমেল হাওয়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা থাকতে পারে বলে তিনি জানান। চুয়াডাঙ্গার ওপর দিয়ে সকাল থেকে প্রতিদিনই হিমেল হাওয়া প্রবাহিত হচ্ছে। সেই সঙ্গে থাকছে কুয়াশার আধিপত্য। গুড়িগুড়ি বৃষ্টির কারণে শীতের তীব্রতা বাড়লেও তাপমাত্রা কয়েক ডিগ্রি বেড়ে যায়। বৃষ্টির কারণে হাঁড়কাঁপানো শীত অনুভূত হয়। বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আকাশ পরিষ্কার হওয়ার পর শীতের তীব্রতা শনিবার ভোর থেকে বাড়তে শুরু করেছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা হ্রাস পেয়েছে ৫ ডিগ্রি। শুক্রবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা হ্রাস পাওয়ার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এ এস এম মারুফ হাসান বলেন, শীতের তীব্রতা থাকলেও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত ডায়রিয়া, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস রোগীর সংখ্যা স্বাভাবিক রয়েছে। প্রতিদিনের মত যে রকম রোগী হাসপাতালে ভর্তি হয় সে রকমই রোগী চিকিৎসা নিতে আসছে। তাদের চিকিৎসা সেবা দেয়ার ক্ষেত্রে কোন অসুবিধা হচ্ছে না। তিনি বলেন, গত ২৪ ডিসেম্বর ১৬ জন, ২৫ ডিসেম্বর ২৬ জন, ২৬ ডিসেম্বর ২৫ জন ও ২৭ ডিসেম্বর ১৮ জন ২৮ ডিসেম্বর ৪ জন রোগী শীতজনিত রোগের চিকিৎসা নিয়েছে। শীতের তীব্রতার কারণে ছিন্নমূল ও সাধারণ মানুষকে বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে। সাধারণ মানুষ খড়কুটো জ্বালিয়ে আগুন নিবারণের চেষ্টা করছে। অনেকে পুরাতন কাপড়ের দোকানে ভিড় করছে। মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। আর সন্ধ্যার পর মানুষ ঘরের বাইরে কম আসছে।
নাভারণে প্রতিবন্ধী স্কুলের শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নাভারণ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সকালে ৭০ জন শিশুর মাঝে শীতবস্ত্র ও শিা উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সালেহা কবীর জীবন ফাউন্ডেশন ও রোটারী কাব অব যশোর রুপান্তরের আয়োজনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অ্যান্টি টেরিরোজম ইউনিটের এডিশনাল ডিআইজি মনিরুজ্জমান, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান, রোটারী কাব অব যশোর রুপান্তরের সভাপতি সামসুল আলম, সাবেক সভাপতি শ্রী কনা দাস ও আহসান সামাদ বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালেহ আহম্মেদ মিন্টু, নাভারণ ডিগ্রি কলেজের অধ্য ইব্রাহীম খলিল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম প্রমুখ।








