আগামী ৬ মাসে চালু হচ্ছে খুলনাসহ ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

বরিশাল ও খুলনা শিশু হাসপাতাল আগামী আগস্টের শুরুতেই চালুর প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

0
আগামী ৬ মাসে চালু হচ্ছে খুলনাসহ ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

লোকসমাজ ডেস্ক : আগামী ছয় মাসের মধ্যে খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগ এবং কুমিল্লায় একটি করে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে সরকার। এর মধ্যে বরিশাল ও খুলনা শিশু হাসপাতাল আগামী আগস্টের শুরুতেই চালুর প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিটি হাসপাতালে আধুনিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, উন্নত চিকিৎসা সরঞ্জাম এবং ভবিষ্যতে শয্যা ও আইসিইউ সম্প্রসারণের সুযোগ রাখা হয়েছে। হাসপাতালগুলোর জন্য প্রয়োজনীয় আসবাবপত্র ও চিকিৎসা যন্ত্রপাতি ক্রয়ের দরপত্রও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করা হবে। হাসপাতালগুলোতে নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে, পোর্টেবল এক্স-রে, মাল্টিপ্যারামিটার (কার্ডিয়াক) মনিটর, ফটোথেরাপি মেশিনসহ প্রয়োজনীয় সব আধুনিক চিকিৎসা সরঞ্জাম থাকবে।

তিনি বলেন, প্রতিটি হাসপাতাল পূর্ণাঙ্গভাবে পরিচালনার জন্য প্রায় ১ হাজার ৪৭৫ জন জনবল প্রয়োজন হবে। এ জনবল নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যে খুলনা, বরিশাল ও কুমিল্লার হাসপাতাল ভবন পরিদর্শন করেছেন। বরিশাল শিশু হাসপাতাল আগামী ১ আগস্ট উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে জরুরি বিভাগের কার্যক্রম চালু হবে।

অন্যদিকে, দীর্ঘদিন অব্যবহৃত থাকা রংপুর শিশু হাসপাতালও দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একইভাবে রাজশাহী শিশু হাসপাতাল আগামী তিন মাসের মধ্যে চালু করার প্রস্তুতি চলছে। কুমিল্লা শিশু হাসপাতালের জন্য প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের চাহিদাপত্রও স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শুধু এই পাঁচটি হাসপাতাল নয়, দেশের বিভিন্ন স্থানে নির্মাণ শেষ হলেও চালু না হওয়া স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোও পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়া হয়ে