খুলনার চুকনগরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
খুলনার চুকনগরে আপার ভদ্রা নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় জমেছিল।। ছবি: ভিডিও থেকে নেওয়া

এম রুহুল আমীন, ডুমুরিয়া (খুলনা)॥ খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে গ্রামবাংলার আবহমান ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে তিনটায় চুকনগর বাজারের উত্তরপ্রান্তে আপার ভদ্রা নদীতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ঐতিহ্যবাহী এই গ্রামীণ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই তীরে যশোর ও খুলনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার নারী-পুরুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য আলাউদ্দিন মালী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ হেলাল উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুকনগর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন, বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, রুবেল হাসনাত পাশা, ব্যবসায়ী গাজী মিজানুর রহমান এবং আলী আজগার অনন্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।