যশোর ২৫০ শয্যা হাসপাতালে চেইন ছিনতাইকালে নারী আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিন্তায়ের সময় হাতেনাতে আটক হয়েছেন এক নারী। এ সময় তাঁর কাছ থেকে একটি স্বর্ণের চেইন এবং নগদ এক হাজার আটশত পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের করোনারি ভবনের ১৪ নম্বর বহির্বিভাগের কক্ষে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

আটক নারী খাইরুন্নেসা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার গড় মণ্ডল গ্রামের তবারকের স্ত্রী।

ভুক্তভোগী নারী হাসিনা বেগম (৪০) যশোর সদর উপজেলার রাজনগর সাড়াতলা গ্রামের মজিবরের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হাসিনা বেগম চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালের করোনারি ভবনের ১৪ নম্বর বহির্বিভাগের কক্ষে যান। সেখানে সিরিয়াল পাওয়ার অপেক্ষায় থাকার সময় তাঁর গলায় থাকা স্বর্ণের চেইনটি হঠাৎ টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন খাইরুন্নেসা। এ সময় আশপাশের লোকজনের খাইরুন্নেসাকে হাতেনাতে ধরে ফেলেন।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি স্বর্ণের চেইন ও নগদ এক হাজার আটশত পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়।