0

বৃহস্পতিবার জেলা ইমাম পরিষদ যশোরের অস্থায়ী কার্যালয় বায়তুচ্ছালাম জামে মসজিদে জেলা ইমাম পরিষদের উপদেষ্টা ও যশোর জেলা ফতোয়া বোর্ডের সভাপতি মুফতি মুজিবুর রহমানের সভাপতিত্বে জেলা ইমাম পরিষদ ও জেলা ফতোয়া বোর্ডের ফিতরা ও যাকাতের নিসাব ধার্য বিষয়ে যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
পরামর্শ সভায় যশোরের বাজার মূল্য যাচাই করে ফিতরা ও যাকাতের পরিমাণ নির্ধারণ করা হয়। সে হিসেবে আটা হিসেবে ফিতরা ১০০ টাকা, যবে ৪০০ টাকা, খুরমায় ১,৬৫০ টাকা, কিশমিশে ২,১৫০ টাকা ও পনিরে ২,৯৭০ টাকা। প্রত্যেক রোযার পরিবর্তে সর্বনি¤œ ফিদয়াহের পরিমাণ ১০০ টাকা। উল্লিখিত ফিদয়াহ সর্বনি¤œ পরিমাণ প্রতি রোজার পরিবর্তে কেবলমাত্র মা’জুর ব্যক্তি যে বার্ধক্য অথবা অসুস্থতার কারণে রোজা রাখতে পুরোপুরি অক্ষম এমনকি পরবর্তীতেও রোজা রাখার সক্ষমতা অর্জনের সম্ভাবনা নয়, তার জন্যে প্রযোজ্য। যাকাতের ধার্যকৃত নিসাব ৯৫,০০০ টাকা। পঁচানব্বই হাজার টাকা অথবা সমমূল্যের যাকাতযোগ্য সম্পদের মালিক হলে ও এ সম্পদ এক বছরকাল স্থায়ী থাকলে তার জন্যে যাকাত আদায় করা ফরয।
পরামর্শ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ইমাম পরিষদের সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা রুহুল আমিন, মাওলানা হামিদুল ইসলাম, হাফেজ আব্দুল্লাহ, মুফতি সামসুর রহমান, মাওলানা নাজির উদ্দীন, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি কামরুল আনওয়ান নাঈম, মুফতি আব্দুর রহীম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি আমানুল্লাহ কাসেমী, মুফতি হাবিবুল্লাহ, মাওলানা আরিফুল্লাহ আলমগীর, মুফতি উবায়দুল্লাহ শাকির, মুফতী আব্দুল্লাহ, মুফতি আনওয়ারুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।