মোংলায় ৩১দফার লিফলেট বিতরণ বিএনপির

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা।। রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১দফার লিফলেট বিতরণ করা হয়েছে মোংলায়। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করে বিএনপি।

বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভাইস প্রেসিডেন্ট শেখ আঃ হালিম খোকনের নেতৃত্বে দিনভর মোংলায় এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতা এমরান হোসেনসহ  অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণকালে শেখ আঃ হালিম খোকন বলেন, ১৭বছরের আন্দোলনের ধারাবাহিকতায় আমরা গত বছরের ১৩জুলাই রাষ্ট্র মেরামতের লক্ষে তারেক রহমানের দেয়া ৩১দফার লিফলেট জনমানুষের কাছে পৌঁছে দিচ্ছি। যাতে সবাই এ সকল দফা সম্পর্কে জানতে পারেন।

তিনি আরো বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার যে সংস্কার উদ্যোগ নিয়েছেন, তা আমার নেতা তারেক রহমান আগে থেকেই দিয়ে দিয়েছেন। আর এটা কাজে লাগালে বর্তমান সরকারের জন্য সহায়ক হবে।