৫ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার খুলনায়

0

খুলনা ব্যুরো॥ খুলনায় সাড়ে পাঁচ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।  বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে বুধবার বিকেলে পূর্ব রূপসাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- শরীয়তপুর জেলার পালং থানার শেখ সিরাজুল ইসলাম আকাশ (১৯), বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার নয়ন গাজী ওরফে ইমরান (২০) ও পিরোজপুর সদর উপজেলার মো. মাহমুদ রিজভী (২০)। বর্তমানে তারা খুলনা মহানগরীর বাসিন্দা।
র‌্যাব জানায়, মাদক কারবারিরা ইয়াবাসহ কক্সবাজার থেকে খুলনার দিকে যাচ্ছিলো। পূর্ব রূপসাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়। এ সময় সাড়ে ৫ হাজার পিস ইয়াবা, ৪টি মোবাইল ফোন, ২টি রূপার আংটি, নগদ ৪ হাজার পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।