৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১ সেপ্টম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। দলের প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করতে যশোর সদর উপজেলার বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সদর উপজেলা বিএনিপর সিনিয়ির সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আজম, বর্তমান সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু প্রমুখ।