জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করলেন ভাটা শ্রমিকরা

0

কুষ্টিয়া সংবাদদাতা্॥ ২০১৯ সালের ইটভাটা আইন বাতিল ও ইটভাটায় প্রশাসনের অভিযান বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া জেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার ইটভাটা শ্রমিক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন। প্রশাসনের অভিযান ও বিপুল অংকের জরিমানা করার ফলে ভাটাগুলো বন্ধ হতে চলেছে উল্লেখ করে তারা সাত দিনের আলটিমেটাম দেন। এর মধ‌্যে দাবি না মানলে তারা ইট বিক্রি বন্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি দেন। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, মিরপুর উপজেলা ইট প্রস্ততকারক মালিক সমিতির সভাপতি হাজি এনামুল হক, সহ-সভাপতি হাজ্বী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহিন আলী, সদস্য শরিফুল ইসলাম মুকুল, সদর উপজেলা ইট প্রস্ততকারক মালিক সমিতির সভাপতি জুয়েল আহম্মেদ প্রমুখ।