যশোরে নাশকতার মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ হাসানুর রহমান আটক

0
নাশকতার মামলায় যশোর শহরের চুড়িপট্টি এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক আওয়ামী লীগ নেতা শেখ হাসানুর রহমান ভুট্টো।। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের চুড়িপট্টি এলাকা থেকে শেখ হাসানুর রহমান ভুট্টো (৫৪) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক শেখ হাসানুর রহমান ভুট্টো যশোর সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়া এলাকার শেখ আবদার রহমান ও লতিফুন্নেসার ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকালে যশোর শহরে আওয়ামী লীগের উদ্যোগে একটি মিছিল বের হয়। ওই মিছিলে শেখ হাসানুর রহমান সামনে থেকে নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে।

মিছিলে অংশগ্রহণের পরদিনই এক নাশকতার মামলায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

আটকের পরপরই শেখ হাসানুর রহমান ভুট্টোকে যশোর কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে আনা নাশকতার অভিযোগের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।