৩৫ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা

0
ছবি: লোকসমাজ।

যবিপ্রবি সংবাদদাতা ॥ সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা, ফেডারেশনের পতাকা ও স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন উড়ানোসহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টায় যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। আগামী ২ ডিসেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতা সমাপ্ত হবে।

শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, খেলা পরিচালনা ও বাইলজ উপ-কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, দপ্তরপ্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত টিম ম্যানেজার এবং কোচবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ।