২০২৬ বিশ্বকাপ ড্র: আর্জেন্টিনা ও ব্রাজিলের গ্রুপ কঠিন, সেমিফাইনালের আগে মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম

0
ড্র অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি রাগবি খেলোয়াড় টম ব্র্যাডির হাতে উঠে এসেছে আর্জেন্টিনার নাম।। ছবি : সংগৃহীত
স্পোর্টস ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্রয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার গ্রুপ পর্বের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের নজর থাকবে মূলত সি গ্রুপে ব্রাজিল এবং জে গ্রুপে আর্জেন্টিনার ওপর।
আর্জেন্টিনার গ্রুপ বিশ্লেষণ (জে গ্রুপ):
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপে প্রতিপক্ষ হলো আলজেরিয়া, অস্ট্রিয়া ও প্রথমবারের মতো বিশ্বকাপে অভিষিক্ত জর্ডান।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি গ্রুপটিকে সহজ মানতে নারাজ। তিনি বলেন, ‘২০২২ সালের মতোই বলি, সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই।’ আলজেরিয়াকে ‘দারুণ সব খেলোয়াড়ের সমৃদ্ধ ভালো দল’ এবং অস্ট্রিয়াকে বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করা দল মনে করেন স্কালোনি।
জে গ্রুপে আগামী ১৬ জুন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে।
ড্র অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি রাগবি খেলোয়াড় টম ব্র্যাডির হাতে উঠে এসেছে ব্রাজিলের নাম।। ছবি: সংগৃহীত

ব্রাজিলের গ্রুপ বিশ্লেষণ (সি গ্রুপ):

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের গ্রুপে রয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি গ্রুপটিকে ‘খুব কঠিন গ্রুপ’ বলে মন্তব্য করেছেন। তিনি মরক্কোকে (যারা গত বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল) তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন। স্কটল্যান্ডকেও তিনি ‘শারীরিকভাবে শক্তিশালী’ নিখাদ দল বলে মনে করেন।
ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামী ১৩ জুন মরক্কোর মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে।
মুখোমুখি হওয়ার সম্ভাবনা:

ব্রাজিল ও আর্জেন্টিনা নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ উঠলে, সেমিফাইনালের আগে তাদের মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে গ্রুপের শীর্ষ দুই দল হিসেবে শেষ ৩২-এ উঠলে, আর্জেন্টিনাকে এইচ গ্রুপের (স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে) বিজয়ী বা রানার্সআপ দলের মুখোমুখি হতে হবে।

আনচেলত্তি ও স্কালোনি উভয়েই প্রতিপক্ষকে হালকাভাবে না নিয়ে প্রতি ম্যাচে সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।