১২০ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক

0

 

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সুন্দরবনে হরিণ শিকার করে মাংস বিক্রির উদ্দেশ্যে লোকালয়ে আনার সময় একজনকে আটক করেছেন কয়রা কোস্টগার্ড সদস্যরা। সোমবার (১৭ এপ্রিল) ভোর ৫টার দিকে কয়রা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার নজরুল ইসলামের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা পূর্ব ঘড়িলাল এলাকায় অভিযান চালিয়ে শাহ আলম নামে ওই শিকারীকে হাতেনাতে আটক করেন। তিনি শ্যামনগর উপজেলার পার্শ্বেমারী গ্রামের আজিজ মোল্যার ছেলে। এ সময় তার কাছ থেকে ১টি ভ্যানসহ ১২০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। শিকারীসহ জব্দ মালামাল আন্দারমানিক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে তিনি জানান।
মেংলা কোস্টগার্ড মিডিয়া উইংয়ের লে. কমান্ডার মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।