হামলায় আহত নেতা-কর্মীদের পাশে,অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার॥ ২২ অক্টোবর বিএনপির বিভাগীয় গণসমাবেশে যাওয়ার সময় খুলনায় আওয়ামী লীগ সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আহত যশোরের কেশবপুর ও মণিরামপুর, শার্শা ও ঝিকরগাছা উপজেলা বিএনপির নেতা-কর্র্মীদের বাড়ি ও হাসপাতালে গিয়ে খোঁজ নিয়েছেন দলের বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।  রবিবার তিনি আহত নেতা-কর্মীদের বাড়ি যান।
মণিরামপুর  থেকে স্টাফ রিপোর্টার জানান, খুলনার সমাবেশ থেকে ফেরার পথে সন্ত্রাসী হামলায় আহত যশোরের মণিরামপুরে নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে বিএনপির বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত খোঁজখবর নিয়ে তাদেরকে সান্তনা দেন। রোববার দুপুর ১২টার দিকে তিনি অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে মণিরামপুরের বিভিন্ন এলাকায় আহত নেতা-কর্মীদের বাড়িতে যান। এ সময় প্রিয় নেতাকে পাশে পেয়ে আহত কর্মীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।
যশোর থেকে বেলা সাড়ে ১১ টার দিকে যখন অনিন্দ্য ইসলাম অমিত মণিরামপুরে দলীয় কার্যালয়ে এসে পৌঁছান তখন মুহূর্তের মধ্যে কয়েকশ নেতা-কর্মী সেখানে উপস্থিত হয়ে তাদের দলীয় অভিভাবককে স্বাগত জানান। এ সময় প্রিয় নেতা দুই হাত উঁচু করে এবং অনেককেই কাছে টেনে বুকে জড়িয়ে ধরেন। পরবর্তীতে তিনি জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, গোলাম রেজা দুলু, মোহাম্মদ মুছা, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, নির্মল কুমার বিটসহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিজয়রামপুর গ্রামে যান আহত যুবদল কর্মী মমতাজ উদ্দিনের বাড়িতে। এ সময় আহত মমতাজ উদ্দিন ঘরের বারান্দায় পাটির ওপর বসে ব্যথায় কাতরাচ্ছিলেন। কিন্তু প্রিয় নেতা অমিতকে কাছে পেয়ে মুহূর্তের মধ্যে মমতাজ উদ্দিন সব ব্যথা কষ্ট ভুলে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। এসময় অনিন্দ্য ইসলাম অমিত আহত মমতাজ উদ্দিনের গায়ে হাতের পরশ বুলিয়ে সান্তনা দিয়ে তার সার্বিক খোঁজখবর নেন। পরে তিনি যান বাকোশপোল গ্রামের অপর আহত কর্মী সিরাজুল ইসলাম ও নাহিদ হাসানের বাড়িতে। সেখানে গেলেও একই চিত্রের অবতারণ হয়। অনুরূপভাবে একে একে তিনি অধিকাংশ আহতের বাড়িতে গিয়ে সান্ত¡না দেন। পরে দলীয় কার্যালয়ে উপস্থিত আহতদের মধ্যে আরিফ হোসেন, পলাশ, আশরাফুল ইসলাম, আবদুল রহিম, নাহিদ হাসান, কামরুল ইসলাম, আব্বাস উদ্দিন, মিন্টু, হালিম, আবু বক্কার, রবিউল ইসলাম, শরিফুল ইসলামকে কাছে পেয়ে তাদেরকে বুকে জড়িয়ে ধরেন এবং খোঁজখবর নেন। একান্তে কথা বলেন।
এ সময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সন্ত্রাসী হামলা চালিয়ে সরকার গণতান্ত্রিক আন্দোলন দমাতে পারবে না। বরং হামলার পর গণতন্ত্র রক্ষার সৈনিকরা আন্দোলনে আরো ইস্পাত কঠিন ভূমিকা রাখবে।
শনিবার খুলনার সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা হামলা চালিয়ে গাড়ি ভাঙচুরসহ মারপিটে আহত করে মণিরামপুরের ২০ নেতাকর্মীকে।

কেশবপুর থেকে স্টাফ রিপোর্টার জানান,সমাবেশে যাওয়ার সময় খুলনার সোনাডাঙ্গা মোড়ে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত হন কেশবপুর বিএনপির ১০ নেতা-কর্মী। রোববার দুপুরে আহত নেতাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। আহতরা হলেন বিএনপি নেতা আকরাম হোসেন,শহিদুল ইসলাম, আব্দুল মাজেদ,জিয়ারুল ইসলাম,রাশিদুল ইসলাম, রেজাউল ইসলাম, যুবদল নেতা সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আব্দুস সামাদ, মিজানুর রহমান, যুবদল নেতা সোহান হোসেন ও ছাত্রদল নেতা আক্তার হোসেন।
হামলায় আহতরা সকলেই উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির নেতা-কর্মী।
এরপর কাস্তা এলাকায় সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনের এক সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন হোসেন আজাদ, যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, কেশবপুর থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুজ্জামান, পৌর বিএনপির সহসভাপতি কুতুব উদ্দিন বিশ^াস, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম প্রমুখ।

শার্শা(যশোর)সংবাদদাতা জানান, খুলনা বিভাগীয় মহাসমাবেশে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় আহত যশোরের শার্শার নেতা-কর্মীদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারন হাসপাতালে যান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এসময় তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন। গতকাল রাত সাড়ে ৭ টার সময় তিনি জেলার নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
এসময় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ খায়রুজ্জামান মধু, বেনাপোলপৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপির সদস্য অ্যাড.মোস্তফা কামাল মিন্টু, মনিরুল ইসলাম মনি , শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজজ্জোহা সেলিম প্রমুখ।
অনিন্দ্য ইসলাম অমিত স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দৈনিক লোকসমাজ পত্রিকার নাভারন সংবাদদাতা আহম্মদ আলী শাহীন, উলাশীর জিরেনগাছা গ্রামের বিএনপি কর্মী হারুন অর রশিদের কাছে যান।
এছাড়া তিনি চিকিৎসাধীন ঝিকরগাছার শংকরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অসুস্থ আব্দুল মজিদকে দেখে তার কাছে যান এবং তার চিকিৎসার খোঁজ নেন।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা জানান, বিএনপির বিভাগীয় সমাবেশে গিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় আহত ঝিকরগাছার নেতৃবৃন্দের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের অবস্থার খোঁজ নিলেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। আহতদের মধ্যে রয়েছেন ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক বাবলু, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক সেলিম হোসেন ও প্রাইভেটকার চালক। ঝিকরগাছায় অনিন্দ্য ইসলাম অমিতের সাথে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, মুরাদুন্নবী মুরাদ, আহবায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সাত্তার, গোলাম কাদের বাবলু, এনামুল হক, নুর মোহাম্মদ, ইসমাইল হোসেন সোহাগ, সাবেক কাউন্সিলর মতিয়ার রহমান, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুজ্জামান আশা, পৌর বিএনপি নেতা নুরুজ্জামান বাবলা, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মুছা মিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক মেনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, পৌর ছাত্রদলের আহবায়ক শামিম রেজা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল হক, আনিছুর রহমান সুমন, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আশিকুজ্জামান টিটো, জেলা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক সোহেল পারভেজ, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ইয়ার হোসেন সোহান, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক অমিত হাসান, শংকরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুবদল নেতা মোখলেছুর রহমান মন্টু, মাজেদুল হক, সেলিম রেজা, হাদিউজ্জামান রাব্বি, সাইফুল ইসলাম প্রমুখ।