স্বাধীনতা -সার্বভৌমত্ব রক্ষার দীপ্ত শপথে বিএনপির বিজয় দিবস উদযাপন

0

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র, ভোটাধিকার সর্বোপরি জনগণের সকল মৌলিক ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার দীপ্ত শপথে মহান বিজয় দিবস পালন করেছে যশোর জেলা বিএনপি। শনিবার দিবসটি উপলক্ষে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শোভাযাত্রা সহকারে যশোর বিজয় স্মৃতিস্তম্ভে গিয়ে জাতির সূর্য সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মহান বিজয় দিবসের দিন শনিবার সকাল সাড়ে ৮টায় শহরের আর এন রোড এলাকা থেকে শোভাযাত্রা শুরু হয়। এরপর যশোর শহরের মণিহার এলাকায় বিজয় স্মৃতিস্তম্ভে জাতির সূর্য সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শেষ হয়।
প্রথমে জেলা বিএনপির পক্ষে অধ্যাপক নার্গিস বেগম ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় নগর ও সদর উপজেলা বিএনপি, জেলা শ্রমিক দল, জেলা মহিলা দল, জেলা ও সদর উপজেলা যুবদল, জেলা ও নগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য অ্যাড.মো. ইসহক, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম,ফারুক হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা আলাউদ্দিন আলা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের সাধারণ সম্পাদক আমিনুর রহমান,জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফর, জেলা কৃষক দলের সদস্য সচিব শিকদার সালাউদ্দিন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইবাদত খান,যুগ্ম-সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, জেলা মৎস্যজীবী দলের সিনিয়ির যুগ্ম-আহ্বায়ক হাসানুজ্জামান বাবলু,নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল বাশার সুজন প্রমুখ।