সেফ কমিউনিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

0

শেখ বদর উদ্দিন, ফুলবাড়ীগেট খুলনা॥ প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়ন প্রকল্প ” জাতীয় নগর দারিদ্র হ্রাসকরন কর্মসূচির অংশ হিসেবে সেফ কমিউনিটির ত্রৈমাসিক সমন্বয় সভা ২৪ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় কেসিসি ১ নং ওয়ার্ড তরুন সংঘ ক্লাবে অনুষ্ঠিত হয় । কমিটির সমন্বয়কারী (সিও) মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছিলেন কমিটির উপদেষ্টা ও কেসিসি ১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আঃ রাজ্জাক । অনুষ্ঠানে বক্তৃতা করেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দিন , মধুমতি ক্লাষ্টার চেয়ারপার্সন সাথী বেগম, সুফিয়া আক্তার, হাজেরা বেগম, ফারহানা বেগম, সুখি বেগম, নুসরাত জাহান, সুমা , আসমা বেগম, শাহনাজ পারভিন, সাবিনা জামান, মাকছুদা বেগম, রোজিনা বেগম, চৈতন্য কুমার কুন্ডু, প্রমুখ । সভায় বাল্য বিবাহ, শিশু নির্যাতন , লিঙ্গভিত্তিক সহিসংসতা নিরসন নারী ও শিশুর প্রতি সহিসংতার করনীয় সম্পর্কে আলোচনা করা হয় ।