সুন্দরবনে ৯ জেলে আটক

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৯ জেলেকে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের প্যাট্রল টিমের সদস্যরা। মঙ্গলবার (৩০ মে) সকাল ৯টার দিকে স্মার্ট প্যাট্রল টিমের দলপতি স্টেশন অফিসার মোবারক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদী থেকে জেলেদের আটক করেন। এ সময় জেলেদের ব্যবহৃত নিষিদ্ধ ফাঁস জাল, ১শ কেজি চাল ও ২টি নৌকাসহ আনুসঙ্গিক মালামাল জব্দ করে দলটি।
আটক জেলেরা হলেন- কয়রা এলাকার শাহাদাত গাজী, কামরুল ইসলাম, ওবাইদুল্যাহ, মিজানুর রহমান, মেছের ঢালী, গোবরা এলাকার আব্দুল বারী সরদার, বিল্লাল হোসেন, আমিরুল ইসলাম ও খাসখালী এলাকার আব্দুল বারী।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক এ কে এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞা অমান্য করায় জেলেদের আটক করা হয়েছে।