সুন্দরবনের আংটিহারায় নদীতে পড়ে যাওয়া ক্রুকে জীবিত উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

কয়রা(খুলনা) সংবাদদাতা ॥ সুন্দরবনের আংটিহারা এলাকায় নদীতে পড়ে যাওয়া জাহাজের এক ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

রোববার সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

শনিবার এমভি আলফাডাঙ্গা প্রাইড নামক একটি বাণিজ্যিক জাহাজ ভারত থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আসে। পরে জাহাজটি সুন্দরবনের শাকবাড়িয়া নদী সংলগ্ন আংটিহারা এলাকায় অবস্থানকালে দুপুর ১২ টার দিকে জাহাজের আপার ডেকে কাজ করার সময় দুর্ঘটনাবশত একজন ক্রু নদীতে পড়ে যান।

এ সময় রুটিন টহল চলাকালীন কোস্টগার্ড স্টেশন কয়রার একটি দল ঘটনাটি দেখতে পেয়ে সাথে সাথে অভিযান চালিয়ে নদী থেকে জীবিত অবস্থায় তাকে উদ্ধার করে ক্রুকে।