সীমাখালী বাজারে অগ্নিকাণ্ডে চারটি দোকান ভস্মীভূত

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা ॥ শালিখা উপজেলার সীমাখালী বাজারে তিনটি দোকান অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। শনিবার দিবাগত রাত ২ টার দিকে ওই দোকানগুলোতে আগুন লাগে। সরজমিনে জানা জায়, শনিবার দিবাগত রাত ২ টার দিকে রবিউলের মুসলিম মিষ্টান ভান্ডারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে । পরে পাশের আরও ২টি মিষ্টির দোকান ও একটি বৈদ্যুতিক পণ্যের দোকানে আগুন লাগে। ক্ষতিগ্রস্ত রবিউল ইসলাম, লিটন মিয়া ও মো. আলাউদ্দীন জানান, অগ্নিকাণ্ডে তাদের তিনজনের দোকানের অন্তত ২৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। ফায়ার স্টেশন কর্মকর্তা মাসুদ সরদার বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আধাঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। শালিখা থানার পরিদর্শক (তদন্ত) বিশারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।’