চিত্রনায়ক সালমান শাহ হত্যার বিচারের দাবিতে যশোরে ভক্তদের মানববন্ধন

0
ছবি: লোকসমাজ।

অনলাইন রিপোর্টার ॥ প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন করেছেন ভক্তরা। রোববার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলনের পর সালমান শাহ হত্যা মামলার কার্যক্রম শুরু হয়েছে এবং হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত ডনকে আটক করা হয়েছে। তবে মামলার সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজন এখনো আইনের আওতায় আসেননি বলে দাবি করেন তারা।

এসময় সালমান শাহর তৎকালীন স্ত্রী সামিরা, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।