বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

0
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতরাশ ও নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ড. জুবাইদা রহমান।। ফাইল ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া এক নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই আয়োজনে তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ড. জুবাইদা রহমান।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিলাসবহুল ‘লোটে নিউইয়র্ক প্যালেস’ হোটেলে এই নৈশভোজের আয়োজন করা হয়। জাতিসংঘের বার্ষিক অধিবেশনে যোগ দেওয়া বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এতে উপস্থিত ছিলেন।

এর আগে একই দিন সকালে জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে আগত সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে এক প্রাতরাশ সভার আয়োজন করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

মহাসচিবের আয়োজিত ওই প্রাতরাশেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ড. জুবাইদা রহমান অংশ নেন। জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি এসব আয়োজনে বিশ্বনেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।