সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে যশোরে জাতীয় পার্টির প্রস্তুতি সভা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে যশোরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে যশোর জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এই সভা হয়।

যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন, প্রফেসর রেজাউল করিম ও বাদল চাকলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও বিগত সংসদ নির্বাচনের প্রার্থী খবির গাজী।

সভায় বক্তারা হুসেইন মুহম্মদ এরশাদের কর্মময় জীবন ও দেশের উন্নয়নে তার অবদান স্মরণ করে বলেন, ‘তিনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। তার আমলেই বাংলাদেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বিশেষ করে জেলা ও উপজেলার সংখ্যা বৃদ্ধি করে তিনি প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন।’