সাবেক এমপি মঞ্জু’র পক্ষ থেকে গিলাতলা ইউনিয়ন বিএনপির শীতবস্ত্র বিতরণ

0

শেখ বদর উদ্দীন, ফুলবাড়ীগেট(খুলনা)॥ খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু’র পক্ষ থেকে খুলনা মহানগরীর সকল ওয়ার্ডে ওয়ার্ডে শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল ৪ টায় আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সহযোগিতায় ডাক্তারবাড়ী ঈদগাহ ময়দানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শুকুরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যোগীপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়সেদ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন । বক্তব্য রাখেন বিএনপি নেতা মুন্সি আঃ রব, সৈয়দ শাহাজান আলী, মোঃ মোক্তার বিশ^াস , মোল্লা লোকমান হোসেন, ফকরুল ইসলাম, মোঃ ইমলাক , শেখ আনোয়ার হোসেন, জাহাঙ্গির হোসেন খোকা, সরোয়ার মাষ্টার ,মোঃ মোসলেম শেখ ,সাহেব আলী, নাসিরউদ্দিন, রফিকুল ইসলাম সুজা, সম বাবর আলী, হেদায়েত হোসেন, মোঃ সোলায়মান, সিরমান, বিল্লাল হোসেন, খান রেজওয়ান ,সাইফুল ইসলাম, মোঃ শহিদ , আরিফুর রহমান প্রমুখ ।