সাতক্ষীরা সীমান্তে ২০ কেজি রুপার গহনা আটক

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরার কালিয়ানি সীমান্ত হতে ২০ কেজি রুপার গহনা আটক করেছে বিজিব। যার মূল্য ২৪ লাখ ৬০ হাজার টাকা। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সদরের কালিয়ানী বিওপির টহল কমান্ডার হাবিলদার সৈয়দ রবিউল ইসলামের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ৮/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোমবার রাতে ছয়ঘরিয়া মাঠে অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ২৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ২০ কেজি রুপার গহনা আটক করতে সক্ষম হয়। তিনি আরো জানান, এবিষয়ে সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করা হয়েছে। রুপার গহনাগুলো ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।