সাতক্ষীরায় ত্রাণের দাবিতে মানববন্ধন

0

সাতক্ষীরা প্রতিনিধি॥ সাতক্ষীরার কলারোয়ায় ত্রাণের দাবিতে মানববন্ধন করেছেন করোনার কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষ। সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ত্রাণবঞ্চিত প্রায় শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা সুমিত্র সরকার, মরিয়াম খাতুন, শিক্ষক আনন্দ, মাইকেল সরকার, রিয়াজ উদ্দিন, রোজিনা খাতুন, সাহিদা খাতুন, জাহানারা, সামাদ, হারান, সাহাদাত প্রমুখ । তারা বলেন, ‘এখানকার শতাধিক মানুষের একজনও ত্রাণ পায়নি। বারবার বলার পরেও স্থানীয় জনপ্রতিনিধিরা কর্ণপাত করেননি। তাই বাধ্য হয়ে মানববন্ধন করতে হচ্ছে।’ তারা এ সময় ত্রাণের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, ‘রঘুনাথপুর গ্রামে ইতিমধ্যে পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। ওখানে যারা ত্রাণ পাননি তারা দুই, এক দিনের মধ্যেই পেয়ে যাবেন।’