সাতক্ষীরায় জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল পুরস্কার

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরা পৌরসভার সুলতানপুরে মোসলেমা জামে মসজিদে টানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে ৮ থেকে ১৮ বছর বয়সী ৩১ জন কিশোর পেলো বাইসাইকেল পুরস্কার। তবে ফজর ও এশার নামাজ ছিল তাদের জন্য বাধ্যতামূলক।
শুক্রবার (৭ জুলাই) মোসলেমা জামে মসজিদ কমিটির আয়োজনে বাদ জুমা মসজিদ প্রাঙ্গণে মসজিদ কমিটির সভাপতি কাজী ফারুক হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রাপ্তদের হাতে বাইসাইকেল তুলে দেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।