কালিগঞ্জে টেকসই উন্নয়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরার কালিগঞ্জে শূন্য-কার্বনভিত্তিক টেকসই উন্নয়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিন্দু নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে এবং পার্টিসি পেটরি রিসার্স অ্যাকশান নেটওয়ার্ক (প্রান) এর সহযোগিতায় বৃহস্পতিবার উপজেলার কাঁকশিয়ালী নদীর তীরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত উপকূলীয় নারীরা এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া, সভাপতি জাকিয়া রাজিয়া, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত নারী নিলুফা ইয়াসমিন, ছফুরা খাতুন প্রমুখ। বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয় কার্বনডাইঅক্সাইড। শিল্প বিপ্লবের পর থেকে তাই কার্বনউৎপাদনের একটা বড় অংশ হচ্ছে কার্বনভিত্তিক উৎপাদন ব্যবস্থা এবং এর বাণিজ্য। বিভিন্ন পরিসংখ্যান বলে ২০১৯ সালে বাংলাদেশ ১৯ মিলিয়ন টন কার্বনডাই অক্সাইড তৈরি করে। যার জন্য সবচেয়ে বেশি দায়ী এনার্জি এবং বিদ্যুৎখাত। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন সংকট মোকাবিলায় আগামী ১ থেকে ১২ নভেম্বর শুরু হতে যাচ্ছে বিশ^ জলবায়ু সম্মেলন কপ-২৬। এই কপ অনুষ্ঠানে নীতি নির্ধারণ, আগামীতে করণীয় এবং দায়িত্ব বন্টন করা হবে। তাই এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে জীবাশ্ম জ¦ালানিকে সম্পূর্ণ বাতিল করে পুনরায় ব্যবহার যোগ্য শক্তিতে রুপান্তরের মাধ্যমে একটি সবুজ পৃথিবীর দাবি জানান তারা।