২ দফা দাবিতে যশোরে ডাক কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ ২ দফা বাস্তবায়নের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। শনিবার (৪ জুলাই) যশোর জেলা কমিটির আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং: বি-২০৩১), বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ যৌথভাবে এই মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য ২ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। দীর্ঘদিনেও দাবি বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সংগঠনের জেলা ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ এবং সদস্যরা অংশ নেন।