অভয়নগরে বিএনপি নেতা রইস সিকদারকে কুপিয়ে জখম

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) ॥ অভয়নগরে বিএনপির এক নেতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক রইস সিকদরের ওপর এ হামলা চালায়।

পরিবার সূত্রে জানা গেছে, চিহ্নিত সন্ত্রাসীরা রইস সিকদারকে বেশ কয়েকদিন থেকে হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন রাতে ৫ থেকে ৭ জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি জখম করে। পরে তাকে গুরুতর জখম অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তর করা হয়েছে।

এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, জড়িতদের দ্রুত গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হয়েছে।