সাংবাদিক হাবিবুরের পিতার মৃত্যু, শোক জেডিইউজে’র

0

যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের (জেডিইউজে) নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক কল্যাণ পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী হাবিবুর রহমানের পিতা কাজী রকিব হোসেন বুধবার দিবাগত রাতে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার বাদ জোহর কারবালা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এদিকে সাংবাদিক কাজী হাবিবুর রহমানের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন (জেডিইউজে) নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম শোক প্রকাশ করেন। নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। অপর এক বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বিএফইউজে’র সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টু গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা গোলাম সরওয়ার সাংবাদিক হাবিবুরের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি