সাংবাদিক উজ্জ্বল ও মিন্টুকে সংবর্ধনা

0

 

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় এসএসসি ১৯৯২ ব্যাচের দুই বন্ধুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিদায়ী বছরের শেষ দিনের সন্ধ্যায় পৌর এলাকার নবকিশালয় প্রিক্যাডেট স্কুলে ’৯২ ব্যাচ বন্ধু মহলের উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়। বন্ধু মহলের পক্ষ হতে একই ব্যাচের বন্ধু প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বল ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টুকে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছার সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আলমগীর মতিন চৌধুরী। এ সময় ’৯২ ব্যাচের বন্ধু মনিরুল ইকবাল মিলন, আমিনুর রহমান আমিন, খবির উদ্দিন, সাইফুল ইসলাম, মিলন হোসেন, টিপু সুলতান, আবুল কালাম আজাদ, নাসির উদ্দিন, হযরত আলী, মাসুদ রানা, হাফিজুর রহমান, শওকত আলী, আব্দুল মান্নান, তাজউদ্দিন, হেলাল উদ্দিনসহ অর্ধশত বন্ধু উপস্থিত ছিলেন। ১৯৯২ সালের এসএসসি ব্যাচের বন্ধু শাহানুর আলম উজ্জ্বল সদ্য সমাপ্ত প্রেসক্লাব চৌগাছার নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয় এবং রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার ২০২২ সালে সেরা সাংবাদিক মনোনীত হওয়ায় বন্ধু মহলের পক্ষ হতে উভয়কে সংবর্ধনা প্রদান করে বন্ধু মহল।