সরকার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে সুবিধা দিচ্ছে : দেলোয়ার হোসেন খোকন

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রির্পোটার, অভয়নগর (যশোর)॥ বর্তমান সরকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে নানাবিধ সুযোগ- সুবিধা দিচ্ছে। দারিদ্র্য বিমোচনের জন্যে সরকার কাজ করছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই জনকল্যাণে কাজ করে।

সোমবার হিদিয়া এএনএইচ মাধ্যমিক বিদ্যালয়ে দরিদ্র মহিলাদের জন্যে সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প ২য় পর্যায়ের অভিভাবক ও কিশোরী উদ্বুদ্ধকরণ সচেতনামূলক প্রশিক্ষণ ও প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিআরডির অতিরিক্ত উপপরিচালক প্রকাশ চন্দ্র সরকারের সঞ্চলনায় অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দিন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরডির উপপরিচালক বিএম কামরুজ্জামান, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সভাপতি আবু নঈম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম।

উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীন। বক্তব্য রাখেন,অভিভাবক আবুল কালাম আজাদ, শিক্ষার্থী মারিয়াম আক্তার প্রমুখ। পরে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের চেক বিতরণ করা হয়।