সমাজতান্ত্রিক মহিলা ফোরামের মিছিল

0

 

নারী জাগরনের পথিকৃৎ বেগম রোকেয়ার ১৪২তম জন্ম ও ৯০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে মিছিল ও কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন- সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা আহবায়ক কমরেড রুবিনা খাতুন। বক্তব্য রাখেন বাসদ জেলা আহবায়ক এ্যাড. আসাদুল ইসলাম, জেলা সদস্য আছাদুর রহমান, ছাত্রফ্রন্ট জেলা আহবায়ক ছাত্রনেতা শারমিন সুলতানা, আরটি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম। সভা পরিচালনা করেন মহিলা ফোরাম জেলা সদস্য ফারজানা ইয়াছমিন রীমা। বক্তাগণ অশ্রুক্ষয়ী নষ্ট সমাজ ভেঙ্গে মানবিক মর্যাদার আদর্শিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তোলার জন্য নারী-পুরুষের মিলিত সংগ্রাম গড়ে তোলার জন্য আহবান জানান। বিজ্ঞপ্তি।