রাজগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা লুৎফর রহমান ও বিএনপি নেতা মো. মুসার মৃত্যুবার্ষিকী পালিত

0
ছবি: সংগৃহীত।

রাজগঞ্জ (মনিরামপুর) সংবাদদাতা॥ মনিরামপুরের রাজগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এসএম লুৎফর রহমান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মুসার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কলেজ মাঠে অনুষ্ঠিত মোহাম্মদ মইন হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা ও সাবেক সহকারী অধ্যাপক মোহাম্মদ কফিল উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপি সহসভাপতি মোতালেব গাজী,কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবর রহমান, ঝাপা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন বিশ্বাস, মাস্টার হুমায়ুন কবির প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা করেন কারী মোহাম্মদ আব্দুল গনি ।

অপরদিকে সোমবার বিকেলে চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে যশোর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. মুছার প্রথম ও বজলুর রহমানের তৃতীয় মৃত্যবার্ষিকী পালিত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, মনিরামপুর উপজেলা যুবদলের আহবায়ক মোতারুল ইসলাম রিয়াদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হুমায়ুন কবীর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইউনুস আলী জুয়েল, মনিরামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া প্রমুখ।