সতীঘাটায় দিন-দুপুরে চুরি

0

কুয়াদা(যশোর)সংবাদদাতা॥ সতীঘাটায় দিন-দুপুরে ব্যবসায়ী প্রতিষ্ঠানের টিন কেটে চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে যশোর সদরের রামনগর ইউনিয়নের সতীঘাটা নতুন বাজারে।

রোববার সতীঘাটা বাজারের জামান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাইফুজ্জামান অপু প্রতিদিনের মতো জোহরের নামাজ আদায় শেষে দুপুর ২ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। তিনি বিকেল ৪টার দিকে দোকান খুলে দেখেন দোকানের টিনের চাল কাটা ও দোকানে থাকা মালামাল ছড়ানো- ছিটানো।

এ সময় ক্যাশবাক্সে রাখা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে চোরচক্র। তারা দুপুরে চালের টিন কেটে ভেতরে ঢুকে নগদ টাকা ও মালামাল চুরি করে নির্বিঘ্নে পালিয়ে যায়।

চুরির সংবাদ শুনে ঘটনাস্থলে যান রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ, মাসুদুর রহমান শামিম, জাহানারা বেগম, রামপ্রসাদ রায়, ইব্রাহিম হোসেন, আবু সাঈদ, আজিজার রহমান মনু প্রমুখ।