শ্যামনগরে স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

0

শ্যামনগর (সাতীরা) সংবাদদাতা ॥ সাতীরার শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের রবিউল ইসলাম নামে এক স্বাস্থ্যকর্মী বুধবার করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি শেখ আব্দুল কুদ্দুস মাস্টারের ছেলে ও স্থানীয় বংশীপুর কমিউনিটি কিনিকের স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অজয় কুমার সাহা বলেন, গত ১১ জুন রবিউল ইসলামের নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। বুধবার তার করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ আসে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম আবুজর গিফারী সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি লকডাউন করা হয়েছে। নিজ বাড়িতে তার চিকিৎসা চলছে। শ্যামনগর উপজেলায় এ পর্যন্ত ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নির্বাহী অফিসার নিশ্চিত করেন।